টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 12 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলায় ঝড়বৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষকরা

প্রতিবেদক
মোঃ মশিয়ার রহমান
March 12, 2026 6:38 pm

অল্প পরিশ্রম ও খরচে লাভ বেশি হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকেছিলেন নীলফামারীর ডিমলা উপজেলার কৃষকরা। সরকারি প্রণোদনা ও সহযোগিতায় প্রতি বছরই বাড়ছিল ভুট্টা চাষ। এবছর ফাল্গুনের শেষে এক দিনের ঝড়বৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক চাষি বিভিন্ন জনের কাছে বিঘা প্রতি ১৩হাজার টাকা করে জমি কন্টাক্ট নিয়ে ভুট্টা চাষ করেছিলেন তারা দিশেহারা। ঝড়বৃষ্টিতে ভুট্টার সব গাছ ভেঙে এখন চাষিদের মাথায় হাত ওঠার উপক্রম হয়েছে।

দিন দিন ভূ-গর্ভস্থ পানির স্তর কমতে থাকায় কৃষি বিভাগ থেকে কৃষকদের কম পানিতে রবিশষ্য চাষের জন্য উদ্বুদ্ধ করা হতো। এছাড়া কৃষি উপকরণ বিতরণ করা হতো। ডিমলা উপজেলা বেশির ভাগ বন্যাকবলিত তাই ধানের চেয়ে ভুট্টার চাষ লাভজনক। ফলে বন্যা পরবর্তী সময়ে অল্প পরিশ্রম ও খরচে লাভ বেশি হওয়ায় গত কয়েক বছর ধরে ভুট্টা চাষ করে আসছিলেন চাষিরা।১২ মার্চ বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ব্যাপক ঝড়বৃষ্টিতে ঝুনাগাছচাপানী ইউনিয়নের দক্ষিণ ঝুনাগাছচাপানী মধ্য পাড়া এলাকায় ভুট্টা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুট্টার গাছ ভেঙে মাটিতে শুয়ে পড়েছে। অপরিপক্ক ভুট্টা পচে নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হওয়া ভুট্টার ক্ষেত থেকে গো খাদ্য ও জ্বালানি ছাড়া আর কিছু পাওয়ার আশা নেই। ঝড়বৃষ্টির কারণে প্রতি বিঘা জমিতে ৩০-৩৫ হাজার টাকার ভুট্টা নষ্ট হয়েছে। ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় প্রান্তিক ভুট্টা চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকরা সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা কামনা করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের দক্ষিণ ঝুনাগাছচাপানী মধ্য পাড়া গ্রামের সফিকুল ইসলাম সফি বলেন,অনেক কষ্ট করে টাকা জোগাড় করে অন্য জনের কাছ থেকে বিঘা প্রতি ১৩হাজার টাকা করে ৩বিঘা জমিতে ভুট্টা আবাদ করেছিলাম। ঝড়বৃষ্টিতে ক্ষেতের সব ভুট্টা গাছ ভেঙে গেছে। জমিতে ভুট্টা চাষের আর কোন সুযোগ নেই। এখন সংসার কি ভাবে চলবে চিন্তা করে পাচ্ছি না।

একই গ্রামের কৃষক মোজাম্মেল হক মোজা বলেন,আমার সব শেষ হয়ে গেল,বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে ভুট্টাচাষ করছি ঝড়বৃষ্টিতে গাছ মাটিতে পড়ে গেছে।সব ভুট্টা নষ্ট, কিভাবে সংসার চালবে,কি ভাবে ঋণ শোধ করবো।

সমাজসেবক জাহাঙ্গীর আলম বলেন সবচেয়ে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে বর্গাচাষিরা। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা না করলে পথে বসতে হবে। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ক্ষতিগ্রস্থ এলাকা গিয়ে পরিদর্শন করে উদ্ধতম কর্মকর্তাকে জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হরমুজ প্রণালিতে টোল আদায়ের অধিকার ইরানের নয়, যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

বিশ্বজুড়ে ফ্লাইট বাতিলের হিড়িক সকল ফ্লাইট কার্যক্রম স্থগিত করলো দুবাই বিমানবন্দর

কুমিল্লায় আন্তঃজেলা নারী চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ১৩ মোবাইল উদ্ধার

সুখের আশায় ঢাকায় এসে লাশ হয়ে ফিরলো বাড়ি

ঢামেক হাসপাতালে হিসাব শাখার অফিস সহায়ক শেখ সোলেমানুর রহমান এর নামের দুর্নীতির অভিযোগ

ইউকে নাগরিকের মৃত্যু

সকালে শারীরিক চর্চা করার সময় ইউকে নাগরিক এর মৃত্যু

ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো

শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

যাত্রাবাড়ীর কুতুবখালী চেকপোস্টে ডিউটি করাকালীন সময় ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল আহত

মসজিদে জঙ্গি সন্দেহে আটক ১২ জন তিন দিনের রিমান্ডে