টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 30 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় আন্তঃজেলা নারী চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ১৩ মোবাইল উদ্ধার

প্রতিবেদক
এ কে পলাশ
September 30, 2026 7:23 pm

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে বাজার ও বিপণিবিতানে সক্রিয় আন্তঃজেলা চোর চক্রের পাঁচ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন সময় চুরি করা ১৩টি মোবাইল ফোন ও চোরাই মালামাল বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার সরলা আক্তার (৪২), এলেনা বেগম ওরফে হেলেনা (৪৫), বেদনা খাতুন (২৯), খাদিজা আক্তার (২০) এবং হবিগঞ্জ জেলার ফাহিমা আক্তার (১৯)।

জেলা পুলিশ জানায়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শহর ও বাজার এলাকার বিপণিবিতানগুলোতে কেনাকাটার ভিড় বাড়ছে। এ সুযোগে ছদ্মবেশে একটি সংঘবদ্ধ চোর চক্র সক্রিয় হয়ে ওঠে। চক্রের সদস্যরা ভিড়ের মধ্যে টার্গেট করে সাধারণ মানুষের মোবাইল ফোন, টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী চুরি করে দ্রুত ঘটনাস্থল থেকে সরে যায়। তারা পূর্বপরিকল্পিতভাবে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে কিছুদিন অবস্থান করে অপরাধ সংঘটন করে বলে পুলিশের দাবি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পূজাকেন্দ্রিক কেনাকাটায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগরের কোম্পানিগঞ্জ এলাকায় ওই চক্রের অবস্থানের তথ্য পায়।

পরে সেখানে অভিযান চালিয়ে পাঁচ নারীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের হেফাজত থেকে ১৩টি মোবাইল ফোন ও চোরাই মালামাল বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, আসন্ন উৎসবকে কেন্দ্র করে জননিরাপত্তা বিঘ্নকারী চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীরতে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ফরহাদ গ্রেফতার

‎“সজীব, তোর মতো সাহসী ছাত্রনেতা আমাকে উপহার দিতে হবে” – রাষ্ট্রীয় অতিথি ভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় ‎

জাতীয় স্টেডিয়াম ঘুরে হতাশ ক্রীড়া প্রতিমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ১৩ জনের মনোনয়ন জমা দিল ১১ দলীয় জোট

ডিএমপির দুই সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা

কাহারোলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা বিএনপি’র নির্বাচনী বিশাল জনসভা

ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’

সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট

মানুষ ও যানবাহন চলাচলে ভোগান্তি করলে কঠোর অভিযানের হুঁশিয়ারি: ডিএমপি