গাজীপুরে জয়দেবপুর মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধের ঘটনায় আয়ান(দেড় বছরে) (শিশু) নামের আরো একজনের জাতীয় বার্নে চিকিৎসাধীন মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা তিন।
শনিবার (০৩ মে)সকাল ৮টার দিকে জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।রবিবার(২৭ এপ্রিল)রাত পৌনে এগারোটার দিকে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসলে ভর্তি করা হয়েছে।
জাতীয় বর্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান,গাজীপুর জয়দেবপুর এলাকা থেকে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছে।শনিবার(০৩ মে) সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আয়ানের মৃত্যু হয়েছে তার শরীরে ২৮ শতাংশ দগ্ধ ছিল,এর আগে সীমা ও তাসলিমা নামের দুই জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে তিনজনের মৃত্যু হলো। এখনো দগ্ধ দুইজন রয়েছে তারা হলেন, পারভীন আক্তার তার শরীরে ৩২ শতাংশ ও তানজিলা বেগম তার শরীরে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে তাদের অবস্থায় অসংখ্যজনক বলেও জানান তিনি।



















