টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 12 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১৪ আসনের জনগনকে সাথে নিয়ে গণমিছিলে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন – এস এ সিদ্দিক সাজু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
May 12, 2025 4:08 pm

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মিরপুর, শাহআলী, দারুস সালাম, রূপনগর (আংশিক) ও কাউন্দিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে এক গণমিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে গণমিছিলটি গাবতলী হানিফের বালুর মাঠ থেকে শুরু হয়ে হযরত শাহআলী বোগদাদি (রহ.) মাজার পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিলে হাজারো নেতা-কর্মী ও সমর্থক ৩১ দফার বার্তা সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। পথচারী ও সাধারণ জনগণ করতালি ও অভিবাদনের মাধ্যমে মিছিলকারীদের উৎসাহিত করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী ও দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক জননেতা এস এ সিদ্দিক সাজু। তিনি বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য। দেশের জনগণ শিগগিরই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে।”
তিনি আরও বলেন, “আমার প্রয়াত পিতা সাবেক পাঁচবারের এমপি ও অবিভক্ত ঢাকা সিটি করর্পোরেশনের ডেপুটি মেয়র আলহাজ্ব এস. এ. খালেক যে উন্নয়ন কর্মকাণ্ড রেখে গেছেন, তা আমি এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমার দরজা সর্বদা জনগণের জন্য খোলা, যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি।”
প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন এবং গণতান্ত্রিক ভবিষ্যতের প্রতি আশাবাদ ব্যক্ত করেন। তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা সবাই মিলে ঐক্যভাবে সংগঠনেরকে শক্তিশালী করে এগিয়ে যাব ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

বিয়ের আশ্বাসে টাকা নিয়ে লাপাত্তা প্রেমিক

সিলেটে হত্যা মামলায় চার পরিবহন শ্রমিক নেতাকে অব্যাহতির সুপারিশ নাকচ

রামপুরায় দ্রুতগামী অজ্ঞত গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু

অজ্ঞাতনামা মারাদেহ

পৃথক ঘটনায় গৃহকর্মীসহ তিনজনের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভালুকজান এলাকায় দুর্বৃত্তের আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা গেছে ঘুমন্ত চালক

ডিমলায় ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা দেখতে মানুষের ঢল

বিদ্যুৎস্পৃষ্ট

৬ষষ্ঠ তলা ভবন থেকে লাফিয়ে শিক্ষার্থী আত্মহত্যা

সৌদি আরবকে বিধ্বস্ত করে ৪-০ গোলের জয়ে গ্রুপের শীর্ষে স্পেন

রাজধানীর গেন্ডারিয়ায় জোরপূর্বক ধর্ষণের পর গলা-কেটে হত্যা