টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 5 July 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথক ঘটনায় গৃহকর্মীসহ তিনজনের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

প্রতিবেদক
কে.এস.ইসলাম
July 5, 2025 3:16 am
অজ্ঞাতনামা মারাদেহ

রাজধানীর যাত্রাবাড়ী শেখদী ও যাত্রাবাড়ী মাতুয়াইল উত্তরপাড়া ও মুগদা মানিকনগর এলাকায় পৃথক ঘটনা গৃহকর্মীসহ ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতরা হলেন, বৃষ্টি আক্তার (ইয়াসমিন) পুতুল(১৬)গৃহকর্মী ও কাউসার হোসেন রাজু (২৮) ও মোঃ নাদিম (৩৬) ৩জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার(০৪ জুলাই)সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) রফিকুল ইসলাম জানান,আমরা খবর পেয়ে যাত্রাবাড়ী শেখদী স্কুল রোড সংলগ্ন একটি বাসার নিচতলা থেকে বৃষ্টি আক্তার নামের গৃহকর্মী ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, বাসার গৃহকর্তী মোছাঃ জান্নাতুল ফেরদৌস জানান বৃষ্টি আমাদের বাসায় কাজের মেয়ে হিসেবে কাজ করত গতরাতে সবার অজান্তে রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়নাওগামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে পরে আমাদেরকে খবর দিলে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই।কি কারনে গলায় ফাঁস আত্মহত্যা করেছে বিষয়টি এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। নিহত ধর্ষণ হয়েছে কিনা সঠিক নির্ণয়ে জন্য ময়নতন্ত্রের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের গ্রামের বাড়ি,খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার অটলটিলা এলাকার বাবুল মিয়ার কন্যা। বর্তমানে যাত্রাবাড়ী শেখদী স্কুল রোড সংলগ্ন ৫৭/২৪ নম্বর বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করতেন।

অপরদিকে,কাউসার হোসেন রাজু(২৮)নামে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সালাউদ্দিন জানান, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ীর মতুয়াইল উত্তর পাড়ার একটি বাসা থেকে ঝুলন্ত ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আমরা আশেপাশের লোকের মুখে জানতে পারি রাজু ওই বাসার নিচতলায় একটি কক্ষে সিলিং ফ্যানের সহিত ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরে আমরা ঝুলন্ত তার মরদেহ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান কি কারনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বিষয়টি আমরা জানতে পারিনি বিস্তারিত জানার চেষ্টা চলছে ময়নাতন্ত্রের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বড়রা থানার খাইরুল পোদ্দারে বাড়ির মফিদুল ইসলামের সন্তান। বর্তমানে যাত্রাবাড়ির মাতুয়াইল উত্তরপাড়া ৫২/২ নম্বর বাসায় থাকতেন।

অপরদিকে, মুগদার মানিকনগর এলাকার একটি বাসা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার।

মুগদা থানার উপ -পরিদর্শক (এস আই) কাইয়ুম বাহাদুর জানান,আমরা খবর পেয়ে মুগদা মানিক নগর প্রফেসর গলি একটি টিম সেট বাসা থেকে ঝুলন্ত মরদহ উদ্ধার করে।পরে আইনি প্রকৃত শেষে মরদহ ময়না- তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান,আশেপাশের লোকের মুখে জানতে পারি নিহত মোবাইল সার্ভিসিং কাজ করতো। গতরাতে তার রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় অন্য পেচিয়ে ফাঁস দিয়ে ঝুলে থাকে।পরে আমাদেরকে খবর দিলে আমরা গিয়ে তার মরদে উদ্ধার করি। কি কারণে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়টি আমরা কেউ জানতে পারিনি বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সালমান শাহ্ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মাঠে নামছে সালমান শাহ্ ভক্তরা

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে তরুণী গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

টিকার অভাবে শিশু মৃত্যু,ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ

ইরানি জাহাজে হামলা হলেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হবে: আইআরজিসি

বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, গুনতে হবে লাখ লাখ টাকা!

রাজধানীর শাহাবাগে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় নয় শিক্ষার্থী আহত ও একজন ভর্তি দেওয়া হয়েছে

জ্বালানি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন, শিল্পে গ্যাস সরবরাহ আগামীকাল থেকে আগের অবস্থায় ফিরবে : আশাবাদী প্রধানমন্ত্রী

খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

গেল ২২ দিনেই দেশে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

একদিনের তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে: জ্বালানিমন্ত্রী