টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার বন্ধ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 15, 2026 6:50 am

অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) সংকটের কারণে চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেডের উৎপাদন বন্ধ হয়ে গেছে। ফলে ১৬ ধরনের তেল উৎপাদনে চরম ঝুঁকিতে পড়ল দেশ। রোবাবার বিকালে শেষ পরিশোধন কার্যক্রম চলেছিল। মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, পর্যাপ্ত ক্রুড অয়েল মজুত না থাকায় দুপুর থেকে তিনটি ইউনিটের মধ্যে পেট্রোল, অকটেন ও ডিজেল উৎপাদনকারী দুটি ইউনিট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় চলতি মাসের শুরু থেকেই চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত এই শোধনাগারটি কাঁচামালের সংকটে ভুগছিল। পরিস্থিতি সামাল দিতে ৫ এপ্রিল থেকে বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখা হলেও শেষ পর্যন্ত উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইস্টার্ন রিফাইনারির সাবেক মহাব্যবস্থাপক প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, ‘অপরিশোধিত তেলের অভাবে ইস্টার্ন রিফাইনারি আজ (১৪ এপ্রিল) থেকে বন্ধ হয়েছে। পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন ইত্যাদি তৈরি হয়, ওই ইউনিটটা এখন বন্ধ।’

তিনি আরও জানান, ‘শুধু বিটুমিন প্রোডাকশনটা চালু আছে। দেশের চাহিদা হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেল এই জিনিসগুলা। এই প্রোডাক্টগুলার যে শর্টেজ হবে, এটার কারণে বাড়তি ফিনিশড প্রোডাক্ট বিপিসি বাইর থেকে ফিনিশড প্রোডাক্ট হিসেবে এনে এটা মেকআপ দেয়ার চেষ্টা করতেছে।’

জানা যায়, বর্তমানে শোধনাগারটির তৃতীয় ইউনিটে সীমিত পরিসরে বিটুমিন এবং অল্প পরিমাণে পেট্রোল ও অকটেন উৎপাদন হচ্ছে, যা দেশের চাহিদার তুলনায় খুবই কম। প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার টনসহ মোট ১৩ ধরনের জ্বালানি পরিশোধনের সক্ষমতা রয়েছে এই প্রতিষ্ঠানের, যা দেশের মোট চাহিদার প্রায় ২০ শতাংশ পূরণ করে।

সংকটের অন্যতম কারণ হিসেবে জানা গেছে, সৌদি আরব থেকে ক্রুড অয়েলবাহী একটি জাহাজ নির্ধারিত সময়ে না পৌঁছানো। তবে নতুন একটি চালান পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামী ১৮ এপ্রিল সৌদি আরব থেকে প্রায় ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল জাহাজে তোলার কথা রয়েছে, যা ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছালে পুনরায় পূর্ণমাত্রায় উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ইস্টার্ন রিফাইনারির তথ্যমতে, প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল মজুত রাখার ক্ষমতা দেড় লাখ টন এবং পরিশোধিত তেল রাখার ক্ষমতা আড়াই লাখ টন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিতাসে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

মশার কামড়ে বাংলা কাঁদে.!একদিনে ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইমরান-সেনাবাহিনীর সমঝোতার ইঙ্গিত, কোন পথে পাকিস্তানে রাজনীতি

নাসিরনগরে ১৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এম এ হান্নান এমপি

খেজুরের দাম নিয়ে তর্কের জেরে গ্রাহককে চেয়ার ছুড়ে মারলেন স্টার কাবাবের কর্মী

কুমিল্লায় সীমান্তে ১০-বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ভারতীয় শাড়ি উদ্বার

মার্কিন অবরোধ উপেক্ষা করে এবার হরমুজ পার হলো রাশিয়ার জাহাজ

ঢামেকে আনসারের অভিযানে দালাল চক্রের দুই সদস্য আটক

নাসিরনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা