টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 28 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্য উদ্ধার

প্রতিবেদক
চাঁদপুর প্রতিনিধি
August 28, 2026 5:54 pm

চাঁদপুর শহরের ‌‌‌‘এসকে শিল্পালয়’-এর স্বত্বাধিকারী স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারের ৩ সদস্যকে চট্টগ্রামের পটিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। লোকজনের বন্ধক রাখা স্বর্ণ ফেরত দিতে না পেরে তারা আত্মগোপনে চলে গিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার নিজ এলাকা থেকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল তাদের উদ্ধার করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশের বিশেষ দলের নেতৃত্ব দেওয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কালাম গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট ‘স্বর্ণ ব্যবসায়ী পিন্টুসহ পরিবারের ৪ সদস্য নিখোঁজ’ শিরোনামে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে পিন্টু দাসের বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, মানুষের কাছ থেকে বন্ধক রাখা স্বর্ণ ফেরত দিতে না পারায় তিনি পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে গেছেন।

চাঁদপুর থেকে ৪ জন নিখোঁজের বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনে উদ্বেগ তৈরি হয়। এর পরপর পিন্টু দাস ও তাঁর পরিবারের সদস্যদের উদ্ধারে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ ও সদর মডেল থানা পুলিশ তৎপর হয়।

দুই দিন ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে অবশেষে তাদের অবস্থান শনাক্ত করে পুলিশ।
এদিকে পিন্টু দাসের বিরুদ্ধে বন্ধক রাখা স্বর্ণ ফেরত না পাওয়ায় চাঁদপুর মডেল থানায় একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন। এ ছাড়া তিনি শহরের মিজানুর রহমান চৌধুরী সড়কের সৌর ভিলায় ভাড়া থাকতেন। ওই বাসার মালিকের ছেলে রাসেল খান গত ২২ আগস্ট সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে পাওয়া যাচ্ছে না—এমন সংবাদ প্রকাশের পর পুলিশ তাদের উদ্ধারে কার্যক্রম শুরু করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এবং পুলিশের বিশেষ দলের অভিযানে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে পিন্টু দাস ও তার পরিবারের তিন সদস্যকে উদ্ধার করা হয়েছে। তাদের চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে আসা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্কটল্যান্ডের প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমএসপি সংসদীয় মেয়াদ শেষে প্রতিনিধিত্ব ও জনসেবা নিয়ে ভাবনা প্রকাশ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আওয়ামী লীগ আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স পর্যালোচনায় কমিটি গঠন করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাহ্মণবাড়ীয়া আখাউড়ায় ব়্যারের অভিযানে ৭২ লক্ষ টাকার ভারতীয় শাড়ি ও থ্রী- পিসসহ গ্রেপ্তার -১

কুমিল্লায় শিশু নির্যাতন মামলায় বিল্লালের মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ নিহত ৫

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ও ছিনতাই বিরোধী সেনাবাহিনী ও র‍্যাব-২ এর বিশেষ অভিযানে দেশীয়-অস্ত্র ও মাদকদ্রব্য-সহ ১৭ জন গ্রেপ্তার

মিরপুরে টিসিবির লাইনে দেয়াল ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩

সাবেক মন্ত্রী কায়কোবাদকে জড়িয়ে আসিফের মিথ্যাচারের প্রতিবাদে মুরাদনগরে ঝাড়ু মিছিল

কদমতলীর শনির আখড়ায় এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা