রাজধানীর খিলগাঁও নাগদারপাড় এলাকায় জমি সংক্রান্ বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে মোঃ সাগর(২২)নামের এক যুবক খুন হয়েছে। পরিবারের অভিযোগ ও এই ঘটনায় দুইজন আহত হয়েছে।
রোববার(২৩ জুন)দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ নিয়ে আসলে রাত পাঁচটার দিকে মৃত ঘোষণা করে।
নিহতকে নিয়ে আসা মামাতো ভাই রাজিম ও প্রতিবেশী দেলোয়ার জানান, এলাকার আলিমুউদ্দিন নামে এক ব্যক্তির সঙ্গে জমির বাউন্ডারি দিতে গেলে এলাকার লোকজন তাকে বাঁধা দেয় ও তারা চলাচলের রাস্তার জন্য কিছু জমি ছাড়তে বলে আলিমুউদ্দিন কে তাদের বাঁধা উপেক্ষা করে বাউন্ডারি কাজ শেষ করেন তিনি।পরে একদল লোক তাদের বাউন্ডারি ভাঙ্গা শুরু করলে। পরে আলিমুউদ্দিন ও তার স্ত্রী তাদেরকে বাঁধা দিতে গেলে মারধরের শিকার হন।পরে তারা তাদের আত্মীয় স্বজনদের খবর দিলে তখন আলিমুদ্দিনের আত্মীয় সাগরসহ অনেকেই মারধর করে এতে সাগর গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নিজ বাসা খিলগাঁওয়ের ৭৫ নম্বর দাগের নাগদারপার এলাকার আমির আলীর সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















