টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 15 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাটারায় ভিডিও কলে প্রেমিকের সঙ্গে কথা বলার সময় অভিনেত্রী রিধিকার আত্মহত্যা করেছে

প্রতিবেদক
বিনোদন ডেস্ক
August 15, 2026 11:48 pm

রাজধানীর ভাটারা এলাকার একটি বাসায় অভিনেত্রী রিধিকা ওরফে নিলা আক্তার (২৬) গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সকালে কুর্মিটোলা হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, রিধিকা অভিনেত্রী বলে জানা গেছে। বিজ্ঞাপন ও কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। ভাটারা এলাকায় একটি বাসায় সাবলেট হিসেবে থাকতেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ভোরের দিকে প্রেমিক হাসিবুর রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে ওই ভিডিও কলেই তিনি আত্মহত্যা করেন। পরে হাসিবুর রিধিকার বাসায় গিয়ে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসিবুর পুলিশ হেফাজতে আছেন। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হবে।

এছাড়া এর সঙ্গে অন্য কোনো ঘটনা জড়িত আছে কিনা, তা তদন্ত করা হচ্ছে। নিলা আক্তার তার বাবা-মায়ের দেওয়া নাম। মিডিয়া জগতে এসে তার নাম হয় রিধিকা। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার লিটন মোল্লার মেয়ে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে জানা যায়, রিধিকা মডেলিংয়ের পাশাপাশি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত নাটকের মধ্যে রয়েছে, এখানে মানুষ বিক্রি হয়, বহুরূপী, ‘ডাবল হানিমুন, এবং সুন্দরী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মায়ানমারে সংঘাতে বাংলাদেশে ফের রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা

কুমিল্লা হোমনায় যৌথ বাহিনীর অভিযানে দুটি পিস্তল ও বুলেটসহ আটক-১

নাসির নগরে  হাড়কাঁপানো শীত,খরখুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা

কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি দেখিয়ে ফেসবুকে ভাইরাল হওয়া যুবক রেলওয়ে পুলিশ কর্তৃক গ্রেফতার

মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন বালিয়াকান্দি ইউএনও’র পদোন্নতি লাভ

অসহায় ভবেশ-নিরু দম্পতির পাশে নজর টিভি-২৪ সম্পাদক

কুমিল্লা বুড়িচংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাউজানের কলমপতি ও দক্ষিণ হিঙ্গলায় ধানের শীষের গণসংযোগে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি আবুর বাবার জানাজায় হাজারো মানুষ

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা ইরানের