রাজধানীর মতিঝিলের আরামবাগ টি এন্ড টি কলেজের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ মোমেন (২০) নামে এক যুবকের মৃত্যু
মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তার বন্ধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা বন্ধু মোঃ মোহাম্মদ রাকিব মিয়া জানান,মতিঝিলের আরামবাগ টি এন্ড টি কলেজের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা আমার বন্ধুকে ছুরিকাঘাত করে ফেলে যায়। পরে আমরা খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জুলহাস উদ্দিন জামান,আমারা খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে এসে এক যুবককে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। মেডিকেল থেকে জানতে পারি তাকে নিয়ে আসা মোঃ রাকিব নামের বন্ধু পরিচয় দিয়ে এক যুবক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে লাশ রেখে পালিয়ে,আমরা জানতে পারি নিহত যুবক আরামবাগে একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।



















