টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 17 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 17, 2026 9:45 pm

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উৎসবের প্রস্তুতির পাশাপাশি বৈরী আবহাওয়ার আশঙ্কায় সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন দেশের পাঁচটি বিভাগে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব দেখা যেতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, আগামী ২০ ও ২১ মার্চ বৃষ্টিপাত তুলনামূলক বেশি হতে পারে। এর আগে ও পরে বৃষ্টির প্রবণতা কিছুটা কম থাকলেও ঈদের দিন কালবৈশাখীর আশঙ্কা বেশি থাকবে। তিনি বলেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরাংশে ঝড়-বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আবহাওয়ার পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, বুধবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত সিলেট বিভাগের কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দুই-এক জায়গায় দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের অধিকাংশ বিভাগে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে, তবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে।

শুক্রবার (২০ মার্চ) এবং শনিবার (২১ মার্চ) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় এবং অন্যান্য বিভাগের বিচ্ছিন্ন স্থানে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময় কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময় সারাদেশে দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ঢাকায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের লিফলেট বিতরণ জামায়াতের সরকারের অদক্ষতা, অব্যবস্থাপনা, দুর্নীতি ও অনিয়মের কারণে জনগণকে মাশুল দিতে হচ্ছে:নূরুল ইসলাম বুলবুল

রাজারহাটে গভীর রাতে কবর খুঁড়ে লাশ চুরির চেষ্টা

বিগত সরকারের আমলে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী

স্টেডিয়াম বা ক্রীড়া অবকাঠামোতে আর মেলা বসতে দেওয়া হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

২৩ হাজার পুলিশ নিয়ে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে দিল্লি, বন্ধ মেট্রো-বাতিল ট্রেন

অসহায় ভবেশ-নিরু দম্পতির পাশে নজর টিভি-২৪ সম্পাদক

জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু জাতীয় বার্নে ১৫ ও ঢাকা মেডিকেলে ১জন এই নিয়ে ১৬জনের মৃত্যু

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বীরগঞ্জে ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ