টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 6 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্টেডিয়াম বা ক্রীড়া অবকাঠামোতে আর মেলা বসতে দেওয়া হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
May 6, 2026 3:01 pm

দেশের সব জেলা পর্যায়ের স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স সংস্কারের মাধ্যমে আবারও সচল করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দীর্ঘদিন ব্যবহার না হওয়া এবং অকার্যকারিতার কারণে এসব ক্রীড়া অবকাঠামোতে যে সংস্কার প্রয়োজন, সরকার তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

তিনি স্পষ্ট করে বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে এসব স্টেডিয়াম কোনো ধরনের মেলা বা অন্য উদ্দেশ্যে ব্যবহারের জন্য অনুমোদন দেয়া হয়নি। ভবিষ্যতেও ক্রীড়া অবকাঠামোতে কোনো মেলা বসতে দেয়া হবে না বলে তিনি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের প্রথম অধিবেশন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, জেলা পর্যায়ের অনেক স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স দীর্ঘদিন ধরে যথাযথভাবে ব্যবহার হয়নি। ফলে সেগুলো পুনরায় ব্যবহার উপযোগী করতে সংস্কারের কাজ করা হবে। সরকারের লক্ষ্য হলো এসব ক্রীড়া স্থাপনা কার্যকর করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং তাদের বিকাশের সুযোগ তৈরি করা।

তিনি আরও বলেন, বর্তমান সরকার যুব ও খেলাধুলা খাতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিংসহ বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম চালু রয়েছে। একই সঙ্গে বেশ কিছু প্রকল্প ইতোমধ্যে বাস্তবায়নাধীন রয়েছে এবং সেগুলোর দ্রুত ও সঠিক বাস্তবায়নে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে কাল থেকে ৯ দিনব্যাপী বইমেলা শুরু

বীরগঞ্জের কবিরাজহাটে গরুর হাটের উদ্বোধন, প্রতি বুধবার নিয়মিত বসবে হাট

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত

সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব

হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাইল প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষের পাশে থাকার বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

কুয়েত উপকূলে মার্কিন তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা

নাসিরনগরে ৩ কিঃমিঃ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান

ব্রাহ্মণবাড়ীয়ায় নাশকতা ঠেকাতে যৌথ বাহিনীর নিরাপত্তা জোরদার