টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 16 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অজ্ঞাত দ্রুতগামী গাড়ি ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
May 16, 2025 3:46 am
তাকে ধাক্কায় মৃত্যু

রাজধানী বনানী থানাধীন নৌবাহিনী সদর দপ্তরের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অজ্ঞাত গাড়ি ধাক্কায় অজ্ঞাত(৩২) এক নারী নিহত হয়েছে।

বৃহস্পতিবার(১৫ মে)দিবাগত রাত ২.৩০ মি: দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত চারটার দিকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সোহেল জানান,আমরা খবর পেয়ে বনানীর
নৌবাহিনী সদর দপ্তরে সামনে রাস্তার উপর থেকে গুরুতর আহত অবস্থায় দেখতে পাই। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, নিহতের নাম পরিচয় এখনো জানতে পারিনি বিস্তারিত জানার চেষ্টা চলছে। স্থানীয় লোকের মুখে জানতে পারি দ্রুতগামী অজ্ঞাত কোন গাড়ি ওই নারী রাস্তা পারাপারের সময় তাকে ধাক্কা দিলে আহত হয়। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক জানটি সনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনিদের ওপর পদ্ধতিগত নির্যাতন চালাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ দূত

দেশের ইতিহাসে বেস্ট ইলেকশন হবে: কুমিল্লায় প্রেস সচিব শফিকুল আলম

ইথিওপিয়ার রাষ্ট্রপতির সাথে বৈঠক, ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

২৫% কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত জাতিসংঘের শান্তি মিশনে

রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত

সাভারে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার হোসেনের বহরে হামলার অভিযোগ,ছুরিকাঘাতে আহত ৪

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

বীরগঞ্জে পিকআপের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী আহত

পল্টনে যাত্রী বেশে দুই যুবক রিক্সাচালককে ছুরিকাঘাত করে রিক্সা ছিনতাই

জুলাইযোদ্ধাদের সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী