টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 30 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধ নিয়ে মন কষাকষি,জার্মানি থেকে মার্কিন সেনা কমানোর হুমকি ট্রাম্পের

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 30, 2026 9:54 pm

জার্মানিতে মোতায়েন করা মার্কিন সেনাসংখ্যা কমিয়ে আনার চিন্তাভাবনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, জার্মানিতে থাকা মার্কিন সেনা সংখ্যা কমানোর বিষয়টি তার প্রশাসন ‘পর্যবেক্ষণ ও বিবেচনা’ করছে। খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্র: আল-জাজিরা।

ইরান যুদ্ধ নিয়ে দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের সঙ্গে উত্তেজনার মধ্যে এ ইঙ্গিত দিলেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন ট্রাম্প।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সম্প্রতি জার্মান চ্যান্সেলর মন্তব্য করেন, ইরানি নেতৃত্বের কাছে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’ হচ্ছে। তার এ মন্তব্যের পর ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ও মার্কিন সেনা কমানোর বার্তা দেন।

এ ছাড়া ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে জার্মানি ও ন্যাটোর অন্যান্য মিত্রদেশের ভূমিকা নিয়ে বারবার সমালোচনা করে আসছেন ট্রাম্প। বিশেষ করে হরমুজ প্রণালি আবার সচল করতে নৌবাহিনী মোতায়েন না করায় মিত্রদের ওপর ক্ষুব্ধ তিনি।

বর্তমানে বিদেশে অবস্থান করা মার্কিন সেনাদের জন্য জার্মানি অন্যতম বড় ঘাঁটি। দেশটিতে প্রায় ৩৩ হাজার ৯০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানুষের যে অনাস্থা তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠেছি: পিএসসি চেয়ারম্যান

সারাদেশে অবিলম্বে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে (ইউপিসিসি)’র উদ্যোগে স্মারকলিপি প্রদান

ট্রাম্পের মাথার জন্য ১২৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ

কুমিল্লা বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা: প্রধান আসামী গ্রেফতার

চাকরি হারালের পালিয়ে থাকা পুলিশের ৬ কর্মকর্তা

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই অনুষ্ঠান বাতিল আন্তর্জাতিক ডেস্ক

যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ওয়াশরুম থেকে ঝুলন্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

কাছাকাছি বিকল্প জায়গায় স্থায়ী পুনর্বাসন চান হোপ মার্কেটের ব্যবসায়ীরা

চট্টগ্রামে আগুনের ঘটনায় আরো একজনে মৃত্যু এই নিয়ে পাচজনের মৃত্যু