টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 5 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজির মিথ্যা অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন

প্রতিবেদক
রেজাউল করিম রিফাত
October 5, 2026 9:28 pm

টাঙ্গাইলের সখিপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তক্তারচালা বাজারের ব্যবসায়ীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন তাঁরা।
‎
‎সোমবার (৫ অক্টোবর) বিকেলে তক্তারচালা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎
‎তক্তারচালা বাজারের বণিক ও সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।
‎মানববন্ধনে বক্তারা বলেন, রিপন নামে এক ব্যক্তির করা চাঁদাবাজির অভিযোগের কারণে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের দাবি, অভিযোগটি সঠিক নয়। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরতে হবে।
‎
‎বক্তারা আরও অভিযোগ করেন, ওই ব্যক্তিকে ঘিরে এলাকায় বিভিন্ন সময় মাদকসংক্রান্ত কর্মকাণ্ড, হয়রানি ও বিরোধের অভিযোগ রয়েছে। এসব অভিযোগেরও সুষ্ঠু তদন্ত দাবি করেন তাঁরা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন, ‘কেউ অপরাধ করে থাকলে তদন্তের মাধ্যমে তা প্রমাণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু নিরীহ ব্যবসায়ী ও সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না।’ তাঁরা চাঁদাবাজির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত সত্য উদ্‌ঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
‎
‎মানববন্ধনে বক্তব্য দেন হাতীবান্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি এইচ এম জসীম উদ্দিন, তক্তারচালা নতুন বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, হাতীবান্ধা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, তক্তারচালা হোমিও কলেজের প্রতিষ্ঠাতা ডা. এম এ গণি, মির্জাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, ব্যবসায়ী, কবি ও গীতিকার আনিসুর রহমান খান আরো উল্লেখ্য রয়েছে যে, অভিযুক্ত রিপন একাধিক ব্যবসায়ী ও স্থানীয়দের নামে মিথ্যা মামলাও করেছে।
‎
‎মানববন্ধন শেষে বক্তারা সংশ্লিষ্ট অভিযোগের দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
‎
‎

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হচ্ছে ইলেকট্রিক ট্রেন, কমবে যাত্রার সময়

রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

বীরগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল

ফিফা বিশ্বকাপ-২০২৬ সাম্বার ছন্দ নাকি আটলাস সিংহদের গর্জন

রূপপুর প্রকল্পে রাশিয়ার ঋণ ৯০ শতাংশ,২৮ বছরে পরিশোধ করবে বাংলাদেশ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ভোরের পাতার সিনিয়ারের ক্রিয়া সাংবাদিক মৃত্যু।

রাজারহাটে এমপিও কেলেঙ্কারির ঘটনায় মাদ্রাসা অধিদপ্তরে তদন্ত কমিটিতে স্ব-শরীরে উপস্থিত হওয়ার নির্দেশ

কুমিল্লায় ৫০ অভিযানে গ্রেপ্তার ১০০

ইরানের হামলায় সৌদি আরবে মার্কিন নজরদারি যুদ্ধবিমান বোয়িং ই-৩ সেন্ট্রি ধ্বংস