রাজধানীর বাড্ডা আফতাব নগর এলাকা থেকে অজ্ঞাতনামা(৪৫)এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার(১৩জুন)দুপুর ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে তার মৃত্যু হয়।
বাড্ডা থানার উপ-পরিদর্শক(এস আই) মোঃ
মাহমুদুল হাসান জানান,আমরা খবর পেয়ে সকাল ১২টার দিকে বাড্ডার আফতাবনগর এল বক্লে ফুটপাতে রাস্তায় অচেতন অবস্থায় পরে থাকলে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দুপুর দুইটার দিকে মৃত্যু হয়।
তিনি আরো জানান,আশেপাশে লোকজনে মুখে জানতে পারি নিহত ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ওই এলাকায় থাকতো অসুস্থতার জনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্ত করা হবে বলেও জানান তিনি।



















