রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের এলাকায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (২৫)এক নারীর মারা গেছেন।
সোমবার(২১ এপ্রিল)সকালের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) দীপক কুমার রায় জানান, আমরা খবর পেয়ে তেজগাঁও রেলস্টেশনে উত্তরের এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান,স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত নারী ওই এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের একটি ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থালে তার মৃত্যু হয়। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে । তার পরনে ছিল লাল প্রিন্ট কামিজ ও পিং রংয়ের সালোয়ার মিষ্টি কালারের ওড়না । আমরা সিআইডি ক্রাইমসিমকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি।



















