টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 29 September 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের সাবেক শিল্প মন্ত্রীর চিকিৎসাধীন মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
September 29, 2025 4:49 am

ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সাবেক শিল্প মন্ত্রী মোহাম্মদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (৬৫) অসুস্থ হলে ঢাকা মেডিকেলে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে আটটার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে তার মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর)সকাল সাড়ে ৮টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র(আইসিইউ) ১৫ নাম্বার বেডে তার মৃত্যু হয়। (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে নতুন ভবনের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আই সি ইউ)তে ভর্তি দিলে আজ সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরো জানান,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটে উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহপরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহতে মেয়ে মোছাঃ হুমায়রা জানান,আমার বাবা সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুরাতন ভবনে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে
আমার বাবা মারা যায়। আমাদের গ্রামের বাড়ি, নরসিংদী জেলার মনোহরদী থানার গেতাশিয়া গ্রামে মৃত এ্যাড.আব্দুর মজিদের সন্তান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় পুলিশের শ্রেষ্ঠত্বে দাউদকান্দির চমক, শ্রেষ্ঠ সার্কেল ও ওসি দুই স্বীকৃতিই দাউদকান্দির

তিতাসে ধানের শীষের পক্ষে আক্তারুজ্জামান সরকারের গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

ঢাকায় নতুন কবরস্থান নির্মাণ করবে ডিএসসিসি

সমঝোতা স্মারকে ডিজিটাল সই করছেন প্রেসিডেন্ট

রংপুর সমাজসেবা কার্যালয়ের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ মন্ত্রী

গুমের মামলায় ১০ সেনা কর্মকর্তাকে আনা হলো ট্রাইব্যুনালে

কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা

রাউজানে ২৩৩ টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ

ঢামেক হাসপাতালে শিপন সিন্ডিকেটের দৌরাত্ম অব্যাহত রয়েছে। সাধারণ কর্মচারীরা আতঙ্কে, রোগীরা জিম্মি!