টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 10 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আত্মপ্রকাশ করল ‘টিম আরাধ্যা’

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
May 10, 2026 4:30 pm

সনাতনী সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় আদর্শকে ধারণ করে সংগীতের মাধ্যমে তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে বন্দরনগরী চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নতুন মিউজিক্যাল গ্রুপ ‘টিম আরাধ্যা’।

গত শনিবার (৯ মে) সন্ধ্যা ৭টায় নগরীর ঐতিহাসিক আন্দরকিল্লাস্থ গুরুধাম মন্দির প্রাঙ্গণে এক বর্ণাঢ্য ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে এই সংগীত দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শুভ সূচনা করা হয়। এর মধ্য দিয়ে ‘টিম আরাধ্যা’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যা পুরো মন্দির প্রাঙ্গণকে এক আধ্যাত্মিক ও ধর্মীয় আবহে রূপ দেয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী জলদি শ্রীশ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের উপাধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী রামানন্দ পুরী মহারাজ। তাঁর আশীর্বাণী ও মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে পুরো আয়োজন ধর্মীয় মর্যাদায় সমৃদ্ধ হয়ে ওঠে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজীব চৌধুরী।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের মহাসচিব আশুতোষ সরকার, বাংলাদেশ মানবকল্যাণ ফোরামের উপদেষ্টা কঞ্চন তালুকদার, বাগীশিক চট্টগ্রাম জেলাু সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ (রনি), চট্টগ্রাম জন্মাষ্টমী পরিষদের পাঠাগার বিষয়ক সম্পাদক প্রবাস কুমার দে, বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী, বাংলাদেশ মানবকল্যাণ ফোরামের সভাপতি লায়ন শিমুল নন্দী, সনাতন সেচ্ছাসেবী ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সবুজ দাশ গুপ্ত, বিপ্লব খাস্তগীর, সুধীর দে, নন্দ গোপাল চৌধুরী, সুজল চক্রবর্ত্তীসহ আরও অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন সনাতন সেচ্ছাসেবী ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় টিম লিডার প্রভাত চৌধুরী (আপন), উজ্জ্বল দে, রুপন সরকার, রুপন দাশ, অভি চৌধুরীসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

টিম আরাধ্যা’র লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সনাতন ধর্মীয় কৃষ্টি, সংস্কৃতি ও মূল্যবোধকে সংগীতের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই ‘টিম আরাধ্যা’র প্রধান লক্ষ্য।
তারা আরও বলেন, “সংগীতের মূর্ছনায় সনাতনী আদর্শকে তুলে ধরা এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়াই আমাদের অঙ্গীকার। এই যাত্রায় আমরা সকলের আশীর্বাদ ও সহযোগিতা কামনা করি।”

বর্ণাঢ্য এই আত্মপ্রকাশ অনুষ্ঠান ধর্মীয় আবহ, সাংস্কৃতিক পরিবেশনা ও ভক্তিমূলক আবেগে পরিপূর্ণ ছিল। উপস্থিত দর্শক-শ্রোতাদের হৃদয়ে এটি গভীর ছাপ ফেলে এবং ‘টিম আরাধ্যা’র নতুন যাত্রাকে স্মরণীয় করে তোলে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার অবশ্যই হবে: প্রধানমন্ত্রী

সিরিজ জয়ের মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে সংসদে স্পিকার আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম

ডিবি পরিচয়ে নাঈমকে ‘মারধরের’ ঘটনায় এসআইসহ তিনজন প্রত্যাহার

মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন বালিয়াকান্দি ইউএনও’র পদোন্নতি লাভ

কুমিল্লা চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক-১

রাজবাড়ীতে মা-বাবা হারিয়ে নির্বাক দুই অবুঝ শিশু!

ব্রাহ্মণবাড়ীয়ায় বিজয়নগর ধানক্ষেত থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার,গ্রেফতার ১

রাজধানীর চারপাশের নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর