টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 2 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর মৃত্যুর পর ঋণগ্রস্ত মানসিকভাবে ভেঙ্গে পড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

প্রতিবেদক
কে.এস.ইসলাম
May 2, 2025 6:13 am
শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

রাজধানীর নিউমার্কেট থানাধীন সাইন্স ল্যাবরেটরি এলাকার একটি বাসায় মোছাঃ নিলুফা বেগম (৪৮)নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

শুক্রবার(০২ মে)সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ওই নারী কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা সকাল সাড়ে৯টার দিকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের ভাই সুমন জানান, আমার বোনের স্বামী মৃত্যুর পরে লোকের কাছে ঋণগ্রস্ত হয়ে যায় এতে মানসিকভাবে ভেঙ্গে পড়ে আমার বোন। গত কালকে বিকেলের দিকে আমাদের বাসা সাইন্স ল্যাবরেটরি ৮৮/১ বেড়াতে আসে আজ শুক্রবার (০২ মে) সকালের দিকে বাথরুমে গিয়ে বেশকিছুক্ষণ হয়ে গেলে বাথরুমের দরজা না খুললে আমরা বাথরুমের দরজা ভেঙ্গে ভিতরেগিয়ে দেখি বাথরুমে অ্যাঙ্গেলে সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার ভুতনাইএনায়েতপুর গ্রামের আসিফ আলীর কন্যা ও মৃত মনুরুজ্জামান বাবুর স্ত্রী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ