টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 27 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সেনাবাহিনী যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ-সহ তিন জন গ্রেপ্তার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 27, 2025 12:30 pm
সেনাবাহিনীর যৌথ অভিযান

কুষ্টিয়ায় সেনাবাহিনী যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ-সহ তিন জন গ্রেপ্তার

কুষ্টিয়ায় যৌথবাহিনী অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ-সহ তিন জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।যৌথবাহিনীর অভিযানে জেলা শহরের কালিশঙ্করপুর এলাকার একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্র জানিয়েছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে কালীশংকরপুরের সোনার বাংলা মসজিদের পাশের একটি বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়। ঢাকার অপরাধজগতের আলোচিত নাম সুব্রত বাইন।

নব্বইয়ের দশকে আধিপত্য বিস্তার করে দরপত্র নিয়ন্ত্রণ ও বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে তার নাম ছিল শীর্ষ সন্ত্রাসীদের তালিকায়। তার বিরুদ্ধে হত্যা-জখমসহ নানা অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে।২০০১ সালের ২৫ ডিসেম্বর ২৩ শীর্ষ সন্ত্রাসীর যে নামের তালিকা প্রকাশ করা হয়, তাদের অন্যতম ছিলেন সুব্রত বাইন। তার নামে এখনও ইন্টারপোলের রেড নোটিস জারি রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর “মৃত্যুঞ্জয়ী পঁচিশ” ২৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ব‍্যাটালিয়নের পরিচালিত একটি অপারেশনে গ্রেফতার হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ, শরীফ এবং আরাফাত।

Follow us on Facebook . Read Latest News from Us .

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যা : ৪ ছিনতাইকারীর জবানবন্দি, এক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর

ভূরুঙ্গামারীতে রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছে সাদিয়া খানম শেফা

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালকে কারাদণ্ড ও ৪ জনকে অর্থদন্ড দেয়া হয়েছে

বিআরটিএতে জনবল কম থাকায় কাঙ্খিত সেবা পাচ্ছে না গ্রাহকরা 

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট

মিরপুরে ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক কারবারি গ্রেফতার

সাভারে খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম ও দোয়া মাহফিল

কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার

তিতাসে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত