টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 9 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা

প্রতিবেদক
মোজাম্মেল হক
April 9, 2026 6:30 pm

দিনাজপুরের বীরগঞ্জে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক হলরুমে উপজেলা প্রশাসন ও দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল মাদকের কুফল, এর ক্ষতিকর দিক এবং সমাজে এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মকে সচেতন করে তোলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মাসুদ হোসেন।
তিনি তার বক্তব্যে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।

উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন , মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এটি একটি পরিবার এবং পুরো সমাজকে বিপর্যস্ত করে তোলে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন এবং বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম,বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা সুলতানা, বীরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ধলু
বীরগঞ্জ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নমিরুল ইসলাম চৌধুরী সেনা। ১০নং মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: শাহিন ইসলাম,দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি উত্তম শর্মা, রহিম বখস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো সমিজ উদ্দিন, ছাত্র-ছাত্রী, ও সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
বিদ্যুৎস্পৃষ্ট

ঢাকা-মাওয়া এক্সপ্রেস হাইওয়ের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক জন নিহত

হরমুজ পারাপারে রাশিয়াসহ কয়েকটি দেশের ফি মওকুফ করছে ইরান

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা

নিবন্ধন নিতে হবে খাবারের ছোট দোকানকেও, যেভাবে হবে কার্যকর

ঈদুল আজহায় সংবাদপত্রে টানা ৫ দিনের ছুটি

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বস্তরে জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে যাচ্ছে

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান: মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ আটক ৫

সাংবাদিকরা কোন দলের হয়ে না,‘নিরপেক্ষ কাজ করার জন্য আহ্বান,‘আমিনুল হক,

সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ

কেন্দ্রীয় কারাগারে এক হাজতি অসুস্থ হলে ঢামেকে মৃত্যু