টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 29 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বস্তরে জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে যাচ্ছে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 29, 2026 7:18 pm

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সর্বস্তরে জনকল্যাণমূলক ও উন্নয়নমুখী কার্যক্রম বাস্তবায়নের কাজ এগিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। আজ শনিবার দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার এক নম্বর খট্টা মাধবপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা ও সাহায্য-সহযোগিতা সাধারণ মানুষের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বণ্টন করা হচ্ছে। দেশের জনগণের মৌলিক অধিকার বাস্তবায়নে সরকার প্রতিটি ক্ষেত্রে দায়িত্বশীলতার সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি প্রত্যেক পাড়া, মহল্লা, ওয়ার্ড ও ইউনিয়নে বিএনপির কর্মী বাড়ানোর জন্য নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার তাগিদ দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি দরিদ্র ও সমাজে অনগ্রসর পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান এবং সরকারি সহযোগিতা সঠিকভাবে বণ্টনের ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিশুদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বেশি বেশি সম্পৃক্ত করার পরামর্শ দেন। একই সাথে প্রত্যেক নেতাকর্মীকে জনসাধারণের সঙ্গে সহনশীল আচরণ করারও আহ্বান জানান তিনি।

এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া, দেশের সর্ববৃহৎ দল বিএনপি সবসময় ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করে। বিএনপি কখনো একা চলার বা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ এগিয়ে নেওয়ার পক্ষে তারা কাজ করে যাচ্ছে।

সমাজে নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় রোধে ইমাম, মুয়াজ্জিন ও কওমি মাদ্রাসার শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পরাজিত স্বৈরাচারী শক্তির দোসররা গোপনে সংগঠিত হয়ে বিভিন্নভাবে বিশেষ করে হোয়াটসঅ্যাপে উসকানিমূলক বার্তা ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, তাদের বিরুদ্ধে দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত বিএনপির প্রত্যেক নেতাকর্মী এবং সব গণতান্ত্রিক নাগরিককে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বিগত বছরগুলোতে যারা দেশের সাধারণ মানুষের ওপর অত্যাচার, গুম, খুন, সন্ত্রাস ও লুটপাট চালিয়েছে, তাদের প্রত্যেককে প্রচলিত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।

ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শামসুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- খট্টা মাধবপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হোসেন চৌধুরী লাবু, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর পৌর বিএনপির সভাপতি মো: ফরিদ খান, সাধারণ সম্পাদক মো: নাজমুল হকসহ স্থানীয় মাধবপাড়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। ##

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিউ ইস্কাটনে ইন্টারনেটের লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্টারনেটকর্মী মৃত্যু

রাঙ্গামা‌টি‌তে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় মূলহোতা বিদেশি পিস্তলসহ অপু গ্রেপ্তার

নাসিরনগরে প্রিয়তমা স্ত্রীর ইচ্ছে পূরণে  হেলিকপ্টারে ফিরলেন গ্রামের বাড়িতে

ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধের দাবিতে জয়া আহসানের রিট

শার্শায় ১৫ কোটি টাকার মাছের মৃত্যুর দাবি, তদন্তে মিলল অব্যবস্থাপনার

রাজধানীর হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেফতার ২৮

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত

কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার

আবাসিক হোটেল থেকে মরাদেহ উদ্ধার

কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত