টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 11 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকরা কোন দলের হয়ে না,‘নিরপেক্ষ কাজ করার জন্য আহ্বান,‘আমিনুল হক,

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 11, 2025 7:10 am

সাংবাদিকরা কোন দলের হয়ে না- নিরপক্ষভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন ঢাকা -১৬ আসন বিএনপির মনোনীত পদ প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

মিরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রবিবার বিকালে মিরপুর চিড়িয়াখানা রোডে শহীদ নিউটন ৮নং কমিনিউটি সেন্টারে প্রায় ২৮ বছর পর অনুষ্ঠিত মিরপুর প্রেসক্লাব এর কাউন্সিল ২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, একজন সাংবাদিক হচ্ছে সমাজের বিবেগ, সাংবাদিকতা পেশা জাতির চতুর্থ স্তম্ভ। তাই সাংবাদিকদের জনগনের ও দেশের স্বার্থে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করাই হল প্রধান কাজ। আর তাই সাংবাদিকদের বিএনপি আওয়ামী লীগ বা কোন দল করা ঠিক না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মো. মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা -১৬ আসন বিএনপির মনোনীত পদ প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা -১৫ আসনের বিএনপি মনোনীত পদ প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা -১৪ আসনের বিএনপি মনোনীত পদ প্রার্থী ও মায়ের ডাক সংগঠনের সংগঠক সানজিদা ইসলাম তুলি।
প্রধান অতিথির বক্তব্য আমিনুল হক আরও বলেন, সাংবাদিকদের জন্য পেশাগত নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিএনপি বা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না থেকে সাংবাদিকদের নিরপেক্ষভাবে কাজ করা উচিত। আওয়ামী শাসনামলে সাংবাদিক সমাজকে দলীয়করণ করা হয়েছিল। কিন্তু সাংবাদিকদের মূল পরিচয় হওয়া উচিত নিরপেক্ষতা। আমি মিরপুর প্রেসক্লাবসহ দেশের সকল সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই আপনারা নিরপেক্ষ থাকুন, আপনারা বিএনপি
হবেন না আপনাদের ঐক্য ও নিরপেক্ষতা আমাদের দেশের গণতন্ত্র ও সাংবাদিকতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় উপস্থিত ছিলেন, দ্য এক্সাম্পল পত্রিকার সম্পাদক মো. মিজানুর রহমান মোল্লা,মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম,দৈনিক খবরের আলো পত্রিকার সম্পাদক আমিরুজ্জামান আমির, জাগোকণ্ঠ ডট কমের সম্পাদক এম এ মুবিন, সিনিয়র সাংবাদিক আজিজুল হাকিম,
দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার সম্পাদক জাকির মোল্লা,সাংবাদিক এনামুল হক ইমন, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ , সাংবাদিক কাজী ওবায়দুর রহমান -সহ স্থানীয় আরো অনেক গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক পাঞ্জেরী পত্রিকার নির্বাহী সম্পাদক তালুকদার রুমী। উপস্থিত সবার সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন সভাপতি মো. মিজানুর রহমান মোল্লা ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

চার দশকের ব্যবধানে একই হোটেলে বন্দুক হামলার শিকার যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় কূটনৈতিকভাবে লাভবান পাকিস্তান

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিবাবা-মায়ের দ্বিতীয় বিয়ের কারণে হতাশাগ্রস্ত তরুণের আত্মহত্যা চেষ্টা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন বিরোধী দলীয় নেতার

তিতাসে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের কোরআন খতম ও বিশেষ দোয়া

এফবিসিসিআই নির্বাচনে অযোগ্য প্রার্থীদের রাজনৈতিক ছত্রচ্ছায়ায় প্রভাব বিস্তারের অভিযোগ

শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী