ইসলামি এইড বাংলাদেশ ও পাবনার এবি ট্রাষ্ট এর উদ্যোগে পাবনা সদর কুঠিপাড়া স্কুল মাঠে শনিবার ২২ শে মার্চ ২১ রমজানে শতাধিক দরিদ্র মানুষের মাঝে রমাদান ফুড প্যাক বিতরণ করা হয় ।
ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস ,এ সময় আরও উপস্থিত ছিলেন এবি ট্রাষ্ট এর প্রতিনিধি বাবুল বিশ্বাস, ওয়ারেছ উদ্দিন, ইসলামী এইড প্রোগ্রামার এর আবু সাইদ মোল্লা প্রমূখ।
ফুড প্যাক উপকরণ
চাউল ২৫ কেজি আটা ৪ কেজি লবণ ১ কেজি চিনি ২ কেজি সোয়াবিনের তেল ৫ লিটার ছোলা দুই কেজি খেজুর দুই কেজি পেয়াজ এক কেজি রসুন এক কেজি লুডুস আট প্যাকেট।



















