টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 9 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী বিএনপির বাদশা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 9, 2026 10:14 pm

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির জেলা সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বেসরকারিভাবে তাঁকে বিজয়ী ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, আসনের মোট ১৫০টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নির্বাচনে জয়লাভের পর এক প্রতিক্রিয়ায় রেজাউল করিম বাদশা এই বিজয়কে গণতন্ত্রের বিজয় হিসেবে অভিহিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন ভোটারের এই আসনে মোট ভোট কাস্ট হয়েছে ১ লাখ ৯৩ হাজার ২৯৯টি।

পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে ভোটগ্রহণের জন্য ১৫০টি কেন্দ্র ও ৮৩৫টি বুথ স্থাপন করা হয়েছিল।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দিলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। সেই শূন্য আসনেই আজ উপনির্বাচন অনুষ্ঠিত হলো।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে লিটন মহাজন লিটু দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা

বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে কুমিল্লায় যুবক নিহত

এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান

হৃদয়ের আগ্রাসী ফিফটিতে দুর্দান্ত জয় টাইগারদের

নির্মাণ শ্রমিকের মৃত্যু

পাইলিং করার সময় মেশিনের চাপায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

থাইল্যান্ডে শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে শিক্ষকসহ নিহত ৭

ভারি বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তিতে রাজধানীবাসী

মিত্র বাহিনী শত্রুপক্ষের ১৬০ ড্রোন ধ্বংস করা হয়েছে: ইরান

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উত্তর ইসরায়েলে ৪০টিরও বেশি রকেট হামলা করেছে হিজবুল্লাহ