টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 17 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে লিটন মহাজন লিটু দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
September 17, 2026 5:17 pm

দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক লিটন মহাজন লিটু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর মন্দির পরিচালনা পরিষদের সদস্য, ভক্ত-অনুরাগী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা লিটন মহাজন লিটুর অসুস্থতায় তাঁর শুভাকাঙ্ক্ষীরা গভীরভাবে ব্যথিত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রিয় এই মানুষটির দ্রুত সুস্থতার জন্য স্বজন, সহকর্মী, মন্দির পরিচালনা পরিষদের সদস্য ও ভক্তবৃন্দ মহান সৃষ্টিকর্তার কাছে আন্তরিকভাবে প্রার্থনা করছেন। একই সঙ্গে দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্বেশ্বরী ও গঙ্গা মায়ের পবিত্র চরণে তাঁর রোগমুক্তি ও আরোগ্য কামনা করে ভক্তরা প্রার্থনা করেছেন।
হে পরম করুণাময় সৃষ্টিকর্তা,

আপনার অসীম কৃপায় লিটন মহাজন লিটুর সকল অসুস্থতা ও কষ্ট দূর করে দিন। তাঁকে দ্রুত রোগমুক্তি দান করুন, তাঁর শরীরে শক্তি ফিরিয়ে দিন এবং পূর্ণ সুস্থতা দিয়ে আবারও প্রিয়জন ও মানুষের মাঝে ফিরিয়ে দিন। শ্রীশ্রী মা মগদ্বেশ্বরী ও গঙ্গা মায়ের আশীর্বাদে তাঁর জীবন হোক সুস্থ, সুন্দর ও আনন্দময়—এই প্রার্থনাই আজ তাঁর স্বজন, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের।

সকলের প্রার্থনা, ভালোবাসা ও আশীর্বাদে লিটন মহাজন লিটু দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন—এই প্রত্যাশা সবার।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ওয়াল স্ট্রিট জার্নালের দাবি ইরানকে ড্রোন ও স্যাটেলাইট প্রযুক্তি সহায়তা করছে রাশিয়া

দলীয় সিদ্ধান্ত অমান্য করার কারণে ব্যারিস্টার রুমিন ফারহানা সহ ৯ জনকে বহিষ্কার করছে বিএনপি

জামায়াত বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে, তাদের জ্ঞানের অভাব আছে: মির্জা ফখরুল

আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার: প্রধানমন্ত্রী

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : বিএনপি নেতা আমিনুল হক

গাজার মতো লেবাননেও ‘হলুদ রেখা’ কৌশল নিচ্ছে ইসরায়েল

এআই ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ইসরায়েলে ২৪ ঘণ্টায় ৩৬টি ক্ষেপণাস্ত্র হামালা চালিয়েছে হিজবুল্লাহ

ডিএমপির ৭ সহকারী কমিশনারের রদবদল

নাসিরনগরে যুবক হত্যার জেরে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট