টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 11 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে ফিস্টুলা রোগী শনাক্তকরণে একদিনের কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
মোঃ রফিকুল ইসলাম
November 11, 2025 3:18 pm

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে “অ্যাডভোকেসি মিটিং অন ফিস্টুলা পেশেন্ট আইডেন্টিফিকেশন” শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে ল্যাম্ব-ইউএনএফপিএ-এফআরআরইআই প্রজেক্টের সহায়তায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এ কর্মশালার আয়োজন করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এস.এম. সায়েমের সভাপতিত্বে ফিস্টুলা রোগের লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বক্তব্য রাখেন এসআরএইচআর সুমাশ্রী, ডিপিএইচএন হেলেনা এবং ডিএফ মঞ্জুয়ারা (সিএসও, কুড়িগ্রাম)।

পরে উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ এবং প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, সিটি প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় জানানো হয়, ল্যাম্ব কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলায় ফিস্টুলা রোগী সনাক্ত করে বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচার সেবা দিয়ে আসছে।
আগামী ডিসেম্বরের মধ্যেই এ দুটি উপজেলা “ফিস্টুলা মুক্ত উপজেলা” হিসেবে ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করা হয়।

সভায় বক্তারা ফিস্টুলা রোগী শনাক্ত ও সচেতনতা বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আবুধাবির পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন

খিলক্ষেতে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধুর আত্মহত্যা

শাহজালালে প্রায় ১৯ কেজি সোনা জব্দ

রাজমাল্লীরহাট ফাজিল মাদরাসার অধ্যক্ষকে মারধর ও জোরপূর্বক পদত্যাগের অভিযোগে থানায় মামলা

দেশ গঠনে অবদান রাখলে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করবে সরকার: কৃষিমন্ত্রী

বিদ্যুৎস্পৃষ্ট

পারিবারিক কলহের জেরে স্ত্রী কর্তৃক স্বামীর যৌনাঙ্গ কর্তন

বাড্ডার মধ্যবাড্ডায় সিএনজির ধাক্কায় প্রাণ গেল মোটরবাইক আরোহী যুবকের

বন্ধ কারখানা চালু করতে ১৭ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু, সেই ছিনতাইকারীদের ভিডিও প্রকাশ

যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ৫টি কঠিন শর্ত দিলো ইরান