টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 23 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের সাবেক মেয়র কিরণের ৪১ ব্যাংক হিসাব জব্দ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 23, 2026 12:44 pm

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান (কিরণ), তার পরিবার ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে গণমাধ্যমকে জানান দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

তিনি জানান, দুদকের উপ-পরিচালক আলমগীর হোসেন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদন অনুযায়ী ৪১টি ব্যাংক হিসাবে ৩৭ লাখ ২৫ হাজার ৯৩৪ টাকা রয়েছে। আবেদনে বলা হয়েছে, আসাদুজ্জামান কিরণ, তার পরিবার ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ অর্থ থাকার বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আবেদনে আরও বলা হয়, অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হিসাবগুলোয় টাকা জমা রেখেছেন। যে কোনো সময় অর্থ তুলে নিয়ে বিদেশে পাচার বা গোপন করার সম্ভাবনা রয়েছে। সে জন্য তাদের ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।

 

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অবসরে গেলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার

খামেনির শেষ বিদায়ে আসেননি সৌদির কেউ

রাজনীতি কেবল ক্ষমতা উপভোগের মাধ্যম নয়: তথ্যমন্ত্রী

অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে নিয়োগবঞ্চিত বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ছিনতাইকারী ছুরিকাঘাতে ৩জন সেনেট্যারি মিস্ত্রি আহত

সরকারের সমালোচনার পাশাপাশি বিকল্প পরিকল্পনা দিন: নজরুল ইসলাম খান

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকটের মুখে বিশ্ব: আইইএ

সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে বীরগঞ্জে যুবদলের প্রতিবাদ মিছিল

রাজধানীতে অটোরিক্সা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার