টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 10 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬ সংসদে পাস

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 10, 2026 7:51 pm

রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে উচ্চশিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়। এর আগে গত ৮ ফেব্রুয়ারি ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৬’-এর গেজেট প্রকাশ করা হয়েছিল, যা এখন আইনে রূপ পেল।

নতুন আইনের অধীনে রাজধানীর সাতটি সরকারি কলেজ—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ—একাডেমিক কার্যক্রমের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আইনে বলা হয়েছে, এসব কলেজে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা, গবেষণা, মানসম্মত পাঠ্যক্রম, শিক্ষকতা ও সনদ প্রদানসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে রাজধানীর উচ্চশিক্ষা ব্যবস্থায় সমন্বয় ও মানোন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিতাসে মাদ্রাসার সীমানা প্রাচীর নির্মাণ না করে বিল উত্তোলনের ঘটনায় তদন্তে দুূদক

শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে বর্তমান কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে: শিক্ষামন্ত্রী

মুগদায় খণ্ডিত মোকারমের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনের কাছে হস্তান্তর

মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি নিহত এক

আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে আরো সময় লাগবে – স্বরাষ্ট্রমন্ত্রী

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক গাড়ির ইঞ্জিন মিস্ত্রির মৃত্যু

মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি কুমিল্লা-৬ আসনের এমপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত সাকিবকে চান নতুন প্রধান নির্বাচক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সড়কের যানজট নিরসনে তৃতীয় সভা

রাষ্ট্রপতি শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে বসেছিলেন ড. মুহাম্মদ ইউনূস