টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 6 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৭ আগস্ট পাকিস্তানে সড়ক অবরোধের ঘোষণা জামায়াতের, অ্যাম্বুলেন্স ছাড়া চলবে না কিছুই

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 6, 2026 2:42 pm

জ্বালানির মূল্যবৃদ্ধি ও পেট্রোলিয়াম শুল্কের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী পাকিস্তান। দলটি আগামী ৭ আগস্ট সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে।

গত সোমবার পেশোয়ার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দলের খাইবার পাখতুনখাওয়া প্রধান আব্দুল ওয়াসাই অভিযোগ করেন, সরকার গত এক বছরে পেট্রোলিয়াম শুল্কের মাধ্যমে প্রায় ১.৯ ট্রিলিয়ন রুপি আদায় করেছে। এর মধ্যে বড় একটি অংশ এসেছে অনিয়মিত করদাতাদের কাছ থেকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, এই বিক্ষোভ কর্মসূচির আহ্বান জানিয়েছেন দলের আমির হাফিজ নাঈমুর রহমান।

সংবাদ সম্মেলনে আব্দুল ওয়াসাই বলেন, ইরান-ইসরায়েল সংঘাতের পর থেকে জ্বালানির দাম ক্রমাগত বাড়ছে। শুরুতে সাপ্তাহিক ভিত্তিতে দাম বাড়লেও বর্তমানে তা প্রায় দৈনিক ভিত্তিতে সমন্বয় করা হচ্ছে। এর পাশাপাশি পেট্রোলিয়াম লেভির মাধ্যমে জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়েছে।

সরকারের মূল্য নির্ধারণ পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, এই ব্যবস্থা ভোক্তাদের পাম্প মালিক এবং একটি তথাকথিত ‘পেট্রোল মাফিয়া’-র ওপর নির্ভরশীল করে তুলেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য বাড়লেই তার প্রভাব দ্রুত ভোক্তাদের ওপর চাপানো হয়, কিন্তু দাম কমলে তার সুফল তেমনভাবে দেওয়া হয় না বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, দেশে প্রায় ৩ কোটি মোটরসাইকেল চালক প্রতিদিন গড়ে এক লিটার পেট্রোল ব্যবহার করেন এবং প্রতি লিটারে ১২৪ রুপি হারে পেট্রোলিয়াম লেভি পরিশোধ করছেন।

দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, খাইবার পাখতুনখাওয়ায় পেশোয়ার-ইসলামাবাদ মোটরওয়ে, কোহাটের সিন্ধু মহাসড়ক এবং জামরুদের বাব-ই-খাইবার এলাকাসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোর ইন্টারচেঞ্জ অবরোধ করা হবে। তবে বিক্ষোভ চলাকালে অ্যাম্বুলেন্স চলাচল স্বাভাবিক রাখা হবে বলে জানানো হয়েছে।

এর আগে আগামীকাল ৬ আগস্ট পেশোয়ারের জিটি রোডে দলের মহিলা শাখা পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জোট করলেও দলীয় প্রতীকে নির্বাচনের বাধ্যবাধকতা চ্যালেঞ্জ করে রিট

ঢামেক হাসপাতালে শিপন সিন্ডিকেটের দৌরাত্ম অব্যাহত রয়েছে। সাধারণ কর্মচারীরা আতঙ্কে, রোগীরা জিম্মি! 

নারায়ণগঞ্জে যুবদল নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৮

ডাবুয়ার সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল আলমের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

দ্রুতগামী বাসে ধাক্কায় মোটরবাইক আরোহী কলেজ শিক্ষার্থীর মৃত্যু

চিলমারীতে সিলগালা করা ৯ লাখ ঘনফুট বালু নিলাম ছাড়াই লুট

ঢাকায় নতুন কবরস্থান নির্মাণ করবে ডিএসসিসি

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, নতুন ৬ দফা শিক্ষার্থীদের

ধামরাইয়ে মিষ্টির দোকানসহ ৬ প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা

পল্লবীতে সাংবাদিক প্রান্ত পারভেজের ওপর গুলিবর্ষণ: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন