টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 13 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাপ্তাই সড়কে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
April 13, 2026 7:19 am

চট্টগ্রামের রাউজানে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের মাইজ্জামিয়ার ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাপ্তাইমুখী একটি সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এতে সিএনজি চালক নজরুল ইসলাম (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। আহত দুই যাত্রীকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত নজরুল ইসলামের পরিবারে ১৪ বছর বয়সী এক পুত্র ও সাড়ে পাঁচ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে: বিআরটিএ

রোগীসেবা ও দালালবিরোধী কার্যক্রমে অবদান: ঢামেক পরিচালকের প্রশংসাপত্র পেলেন পিসি আবুল আহাদ

একদিনের তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে: জ্বালানিমন্ত্রী

ঢাকা–১৯ আসনে বিএনপি প্রার্থী ডা. সালাউদ্দিন বাবু ভাইয়ের সমর্থনে লিফলেট বিতরণে মাঠে ছাত্রদল নেতা মোশারফ হিমেল

নাসিরনগরে মাইকিং করে এমপির কাছে রাস্তা মেরামতের আবদার

দুমকিতে মসজিদ কক্ষ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

চিকিৎসক অনুপস্থিত থাকলে ব্যবস্থা, বেসরকারি হাসপাতালের ওপর কড়াকড়ি

কুমিল্লা-৬ এ টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান

কুমিল্লায় জাবির নিখোঁজ ছাত্র মোহাইমিনুল উদ্ধার

আসন্ন নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল শো-ডাউন ও পেট্রোলিং মহড়া জোরদার করেছে র‌্যাব -৪