ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর -১ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি এর কাছে সরাসরি মাইকিং উপজেলার নূরপুর- হরিপুর সড়কের সংস্কার কাজের আবদার জানিয়েছেন জনৈক ব্যক্তি।
ব্যতিক্রম এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর আসনের সাংসদ এম এ হান্নান এমপি সাহেবের উদ্দেশ্যে এলাকায় মাইকিং করে নূরপুর- হরিপুর রাস্তার বেহাল দশা থেকে মুক্তির দাবী জানান, গোকর্ণ গ্রামের সৈয়দ মওলদ মিয়া।
দীর্ঘদিন যাবত সড়কটি সংস্কার না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচলের অনুপযোগী জনভোগান্তি পড়তে হচ্ছে বলে তিনি জানান।
স্থানীয় বাসিন্দাদের মতে,নুরপুর- হরিপুর সড়কটি নাসিরনগর উপজেলার একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কের বিভিন্ন স্থানে ভাঙাচুড়া,খানা খন্দে ভরা যানবাহন চলাচলে অনুপযোগী।
এমন পরিস্থিতিতে সনাতনী পদ্ধতির বাইরে গিয়ে অভিনব কায়দায় স্থানীয় সংসদ সদস্যের নিকট মাইকিং করে সড়ক সংস্কারের আবদার জানানো হয়। স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত সময়ে সড়ক সংস্কারের উদ্যোগ নিবে বলে এলাকাবাসী আশাবাদী।



















