টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 13 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামিনে মুক্তি পেলেন বাউলশিল্পী আবুল সরকার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 13, 2026 4:54 pm

জামিনে কারামুক্ত হয়েছেন বাউলশিল্পী আবুল সরকার। ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে।

সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ২ থেকে তিনি মুক্তি পান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ২-এর জেল সুপার হালিমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ৫ এপ্রিল উচ্চ আদালত থেকে এই বাউলশিল্পীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়।

গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননা করে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

আবুল সরকারের মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন সকালে তাকে মানিকগঞ্জ জেলা ডিবি কার্যালয়ে আনা হয়। ওই দিন দুপুরে ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ নামে এক ব্যক্তি বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাদক উদ্ধারে ব্রাহ্মণপাড়া পুলিশের বাজিমাত, পুরস্কৃত ৭ কর্মকর্তা

মোহাম্মদপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ হাজার অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করলেন যুবদল নেতা জাহিদ হোসেন মোড়ল

১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস আগামী ৭ দিনের মধ্যেই পরিশোধ করতে হবে: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

ইসরায়েলি বাহিনীকে ‘পৃথিবীর নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত

ইরানি পতাকাবাহী আরও একটি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন বিএনপি নেতা আব্দুল আজিজ

হরমুজ প্রণালিতে নিখোঁজ ২০০ মিলিয়ন ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন

কবুতর ও সমিতি ব্যবসার আড়ালে কড়াইল বস্তিতে ভয়ংকর মাদক ব্যবসা

হামে দেশে আরও ১০ শিশুর মৃত্যু