টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 3 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 3, 2026 2:05 pm

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দেখতে গেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২ মার্চ) সন্ধ্যার দিকে তিনি গুলশানের এই হাসপাতালে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে গিয়ে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও মন্ত্রিসভার সতীর্থ আমীর খসরু মাহমুদ চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানেন। তিনি অসুস্থ অর্থমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অর্থমন্ত্রীর শয্যাপাশে এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। তিনিও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

শারীরিক অসুস্থতাবোধ করায় গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা তিতাসে র‌্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ আটক-২

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন

পুরান ঢাকায় পান্তা ক্লাব রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আট জন আহত

রাজধানী হাজারীবাগে গলায় ফাঁস দিয়ে এক নির্মাণ শ্রমিকের আত্মহত্যা

দেশ গঠনে অবদান রাখলে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করবে সরকার: কৃষিমন্ত্রী

আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে জনসমর্থনে এগিয়ে আমিনুর রহমান

রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে দুঃস্থদের মাঝে খাদ্য-বস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন: প্রধানমন্ত্রী 

আন্তর্জাতিক শিশু শান্তি ‘নোবেল’ পুরস্কার পেলেন সাতক্ষীরার সুদীপ্ত দেবনাথ

আওয়ামী লীগের বিচারের দাবিতে এনসিপির গণমিছিল আজ

তনু হত্যা: দুই সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ