টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 8 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খেজুরের দাম নিয়ে তর্কের জেরে গ্রাহককে চেয়ার ছুড়ে মারলেন স্টার কাবাবের কর্মী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 8, 2026 11:03 am

রাজধানীতে আবারও গ্রাহককে মারধরের অভিযোগ উঠেছে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মীদের বিরুদ্ধে। এবার পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় এলাকায় জনসন রোডে অবস্থিত স্টার হোটেলের শাখায় ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে এ ঘটনা ঘটেছে।

এ সময় কর্মীদের কয়েকজনকে চেয়ার ও বোতল দিয়ে ক্রেতাদের মারধর করতে দেখা গেছে। এতে একাধিক ক্রেতা আঘাত পেয়েছেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (৭ মার্চ) ইফতারের সময় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জানা গেছে, ইফতার করতে কয়েকজন ক্রেতা স্টার কাবাবে গেলে ইফতারের খেজুরের দাম নিয়ে রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি উত্তপ্ত হয়ে উঠলে রেস্তোরাঁর কয়েকজন স্টাফ ক্রেতাদের ওপর হামলা চালান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর ভেতরে ও সামনে বেশ কয়েকজন লোক জটলা করে আছেন। এ সময় কয়েকজন স্টাফকে ক্রেতাদের ধাক্কাধাক্কি করতে দেখা যায়। পরে একজন স্টাফকে একটি চেয়ার হাতে নিয়ে তেড়ে যেতে দেখা যায়। অন্য একজনকে হাতে থাকা বোতল দিয়ে আঘাত করতে দেখা যায়।

এ সময় কয়েকজন মিলে একজন ক্রেতাকে ঘিরে ধরে টানাহেঁচড়া ও মারধর করেন। আশপাশে থাকা অন্যরা পরিস্থিতি থামানোর চেষ্টা করলেও সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন) সুমন নাথ বলেন, ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কয়েকজন আহত হয় হয়েছেন। এক পক্ষ অর্থাৎ ক্রেতারা যারা মারধরের শিকার হয়েছেন তারা অভিযোগ দিতে থানায় এসেছেন। লিখিত অভিযোগ হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক নেই।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চার দশকের ব্যবধানে একই হোটেলে বন্দুক হামলার শিকার যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট

চট্টগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা-বাবা নিহত

রাজনীতিতে আধিপত্য নয়, জনগণের সেবক হতে হবে: সড়কমন্ত্রী

সংসদে প্রশ্নোত্তর পর্বে সড়কমন্ত্রী,মেট্রোরেলে ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে বিধিনিষেধের দাবি ‘বাস্তবায়িত হবে না’: ইরানের পারমাণবিক প্রধান

ভাঙ্গায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গু/লি/ব/র্ষ/ণ: কিশোর গ্যাংয়ের আস্তানা নিশ্চিহ্নে ১৫ দিনের আল্টিমেটাম

একের পর এক পরাজয়ে হিমির প্রশ্ন, ‘আর কোন দল সাপোর্ট করব?’

ইরানের হামলায় সৌদি আরবে মার্কিন নজরদারি যুদ্ধবিমান বোয়িং ই-৩ সেন্ট্রি ধ্বংস

কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: ‘এআইয়ের অপব্যবহার ও গুজব রোধে সোচ্চার হতে হবে