টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে সংসদে স্পিকার আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 15, 2026 10:38 pm

জাতীয় সংসদে টিপাইমুখ বাঁধকে নিজেদের সর্বনাশ হিসেবে উল্লেখ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বুধবার (১৫ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালিকের এক সম্পূরক প্রশ্নের জবাবের পর এ মন্তব্য করেন তিনি।

স্পিকার বলেন, পানিসম্পদমন্ত্রী হিসেবে আমার কিঞ্চিৎ অভিজ্ঞতা রয়েছে। ভারতের মণিপুরে বরাক নদীর ওপর প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ প্রকল্পটি বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধেই শুরু হয়েছিল। আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে প্রশ্নের উত্তরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, টিপাইমুখ বাঁধের বিষয়টি তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন, যাতে ভবিষ্যতে সম্ভাব্য সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়।

সংসদে সিলেট অঞ্চলের বন্যা ও খরার দুর্ভোগ তুলে ধরে আব্দুল মালিক বলেন, বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও উজানের পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। তিনি টিপাইমুখ বাঁধ নিয়ে সরকারের পরিকল্পনা এবং পাহাড়ি ঢলের চাপ মোকাবিলায় করণীয় জানতে চান।

জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে এ ধরনের সমস্যার প্রভাব কমাতে সরকার ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, প্রায় ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্য নিয়ে প্রস্তাবিত এই প্রকল্পটি বাংলাদেশ সীমান্তের প্রায় ১০০ কিলোমিটার উজানে অবস্থিত। তবে এর ফলে পানিপ্রবাহ কমে যাওয়া এবং পরিবেশগত ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান

ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজন আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন

শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিল চেয়ে ট্রাইব্যুনালে পাঠানো চিঠি আদালত অবমাননাকর: চিফ প্রসিকিউটর

কুমিল্লা-৬ আসনে নির্বাচনী হাজী আমিনুর রশিদ ইয়াসিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চালু হলো সিজারিয়ান সেকশন

সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, ১২ জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

রাজধানীর হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেফতার ২৮

বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে: মির্জা ফখরুল