টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হচ্ছেন আবেদুর রহমান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 1, 2026 12:40 pm

দেশের পাঁচটি সংকটাপন্ন শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আবেদুর রহমান সিকদারকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ায় তার দায়িত্ব গ্রহণের পথে আর কোনো বড় বাধা থাকল না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবেদুর রহমান সিকদারকে এনওসি দেয়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে চলতি সপ্তাহেই তিনি সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে গত ২৩ জুন অনুষ্ঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাকে এমডি হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়। পরে বিধি অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্রের জন্য আবেদন করা হয়।

ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন এমডি দায়িত্ব নেওয়ার পর একীভূত কার্যক্রম, পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন এবং আমানতকারীদের অর্থ পরিশোধের কার্যক্রম আরও গতি পাবে।

আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়ায় এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে।

৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা নতুন ব্যাংকটিতে সরকারের অংশীদারিত্ব ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমার বিপরীতে শেয়ারে রূপান্তর করা হয়েছে। গত বছরের ৩০ নভেম্বর বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রথম একনেক বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

ইরানের বিদ্যুৎ স্থাপনা এবং খারগ দ্বীপ ধ্বংস করে দেব: ট্রাম্প

রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটায় অভিযোগ কামরুল–জসিম সিন্ডিকেটের বিরুদ্ধে

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতার জামিন

টানা ১০ দিন ধরে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান

কুমিল্লা বোর্ডে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেনি

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার, মাদক মামলায় দুইজনের কারাদণ্ড

কুরবানির চামড়া শিল্প: ন্যায্য মূল্য, বাজার কাঠামো ও রাষ্ট্রীয় সংস্কারের জরুরি প্রয়োজন

নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা জরিমানা আদায়

রাজধানীর চারপাশের নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর