টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 13 June 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ের শফিকুল হত্যার প্রধান আসামি আল আমিন গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 13, 2025 8:29 am
হত্যার আসামি

ধামরাইয়ের মোঃ শফিকুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যার প্রধান আসামি আল আমিন (২৪)’কে গ্রেফতার করেছে র‌্যাব

বাংলাদেশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিলগ্ন থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ ও র‌্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল ১২ জুন ২০২৫ রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মুমিন খাঁ এলাকায় অভিযান পরিচালনা করে ধামরাইয়ের মোঃ শফিকুল ইসলামকে(২৬) ছুরিকাঘাতে হত্যার প্রধান আসামি আল আমিন (২৪)’কে গ্রেফতার করেছে।

মামলার এজাহার এবং গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম মোঃ শফিকুল ইসলাম (২৬) বাড়ীতে থেকে চাকুরির চেষ্টা করে আসছিলো। টাকা পয়সা লেনদেন নিয়ে আসামিদের সাথে শফিকুলের পূর্বশত্রুতা ছিলো। গত ০৬ জুন ২০২৫ দুপরে ভিকটিম মোঃ শফিকুল ইসলাম ঈদের মার্কেট করার জন্য বাসা থেকে বের হয়। মার্কেট শেষে রাতে বাড়ী ফেরার পথে ঢাকা জেলার ধামরাই থানাধীন বিলকুশনাই গ্রামের কাঁচা রাস্তার ওপর আসামি আল আমিন ও তার সহযোগিরা মিলে ছুরিকাঘাতে হত্যা করে।

উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয় এবং এ সংক্রান্তে ঢাকা জেলার ধামরাইা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরপরই র‌্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র‌্যাব-৪ ও র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মুমিন খাঁ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আল আমিন (২৪)’কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Follow us on Facebook . Read Latest News from Us .

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাড্ডায় গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার 

চট্টগ্রাম বিভাগে শীত উপহার বিতরণ ২০২৬ সম্পন্ন করেছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

লালবাগ থানা বিএনপির কমিটিতে চাঁদাবাজ ও মাদক সম্রাট’ আমিনকে আহ্বায়ক করায় ক্ষোভে ফুঁসছে তৃণমূলের নেতাকর্মীরা,দলে যুক্ত হয়েছে আওয়ামী অনুসারীরা!

বিআরটিএ’র মেট্রোঃ-৪ সার্কেলের আওয়ামী লীগের দোসর ও দুর্নীতিবাজ উচ্চমান সহকারী হারুন ইসলাম এখনো বহাল তরীয়তে রয়েছে,‘অবৈধভাবে অঢেল সম্পদের মালিক বলে অভিযোগ উঠেছে

সবুজবাগ থানাধীন ১১ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব

পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নাসিরনগরে স্বাধীনতা পরবর্তী প্রথম ধানের শীষের বিশাল জয়

ঝিনাইদহে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু: ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ