টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 18 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রী হিসেবে নয়, সৌদিতে যাচ্ছি হাজিদের কামলা হিসেবে: ধর্মমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 18, 2026 7:09 pm

সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি, বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ‘হজ ফ্লাইট-২০২৬’ কার্যক্রমের উদ্বোধন শেষে দেওয়া বক্তব্যে হজ ব্যবস্থাপনায় সেবামূলক মনোভাবের ওপর জোর দিয়ে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনার উন্নয়নে যা প্রয়োজন, তা করা হবে। কোনো অন্যায় বা অনিয়ম সহ্য করা হবে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও জানান, সীমিত সময়ের মধ্যেও এবার হজ প্রস্তুতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুত ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, টিকিট ব্যবস্থা সহজ হয়েছে এবং শতভাগ আবাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে।

তিনি সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর কর্মীদের প্রশংসা করে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের কর্মীরা নিরলস পরিশ্রম করছেন, ফলে হজযাত্রা নির্বিঘ্ন হবে বলে আশা প্রকাশ করেন।

হজযাত্রীদের উদ্দেশে তিনি দোয়া কামনা করে বলেন, আল্লাহ যেন তাদের হজ কবুল করেন এবং তারা সুস্থভাবে দেশে ফিরতে পারেন। একই সঙ্গে সততা ও ন্যায়ের পথে থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে একই পরিবারে বাবা মা ভর্তি ছেলের মৃত্যু

শুধু মানুষ নয়, প্রাণীদের জন্যেও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী

লেবাননে ইসরায়েলি সেনাদের ওপর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর

দীর্ঘদিনের রাজনীতিতে যা পাইনি, এবার তা পেলাম : বিএনপির এমপিকে আওয়ামী লীগ নেতা

মাদ্রাসার বাথরুম থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরা-দেহ  উদ্ধার

জাতিসংঘ মহাসচিবের বার্তা আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবসে

বাড়ল বাস ভাড়া, প্রতি কিলোমিটারে কত?

তিতুমীর কলেজে ছাত্রী বহিষ্কারের জেরে বিক্ষোভ, রাজনীতি নিষিদ্ধের দাবি

নাসিরনগরে ১২দিন ধরে নিজের ঘরে অবরুদ্ধ মন্টু কর্মকার, মানবেতর জীবন

কবিতা

কবিতা