টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 14 June 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার ছুরিকাঘাতে ছেলের মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
June 14, 2025 8:56 pm
ছিনতাইকারীর ছুড়িকাঘাতে রিস্কাচালক আহত

রাজধানীর হাজারীবাগের ঝাউচর আমলা টাওয়ারের গলিতে বিদেশ যাওয়াকে কেন্দ্র করে বাবার ছুরিকাঘাতে ছেলে নিহত হয়েছে । নিহতের নাম বাহারুল ইসলাম রাসেল (২২) । তার বাবার নাম মোহাম্মদ জুয়েল রানা অভিযোগ পরিবারের।

শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎস মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মৃত রাসেলের মামা মোহাম্মদ হুমায়ুন জানান, আমার বোন অর্থাৎ রাসেলের মা শাহনাজ বেগম জর্ডান প্রবাসী। কথা ছিল ছেলে রাসেলকে কিছুদিনের মধ্যেই জর্ডানে নিয়ে যাবে। এজন্য রাসেলের পাসপোর্ট ও করেছিল। একথা শুনে রাসেলের বাবা জুয়েল রানা রেগে গিয়ে নিহত রাসেলের মাকে গত দুদিন আগে মোবাইলে ডিভোর্স দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রাতের দিকে হাজারীবাগের বাসায় ফিরে ছেলে রাসেলকে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে বলতে থাকে তোর মা আমাকে না নিয়ে তোকে জর্ডানে নিয়ে যাবে, যা তোকে একবারে পাঠিয়ে দিলাম এই বলে সে পালিয়ে যায়।

পরে রাসেলের মামা ও স্বজনরা বিষয়টি জানতে পেরে মুমূর্ষ অবস্থায় রাসেলকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন । ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে রাসেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে ।

বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে। তিনি আরও জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে বাবা ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে স্বজনদের দাবি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও অত্যন্ত জরুরি – কুসিক প্রশাসক টিপু

তিতাসে ফেসবুকে পোস্ট দিয়ে চাঁদাবাজির অভিযোগের ঘটনায় এলাকাবাসীর প্রতিবাদ

একই পরিবারের স্বামী-স্ত্রী সন্তানদের দেখতে বার্ন ইনস্টিটিউটে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন

বালিয়াকান্দিতে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেশের সব গণ্ডগোলের রিমোট কন্ট্রোল করছে দিল্লি: গোলাম পরোয়ার

স্বামীকে দেখতে ঢামেকে তার স্ত্রী মারিয়া নুর মিডিয়ার সামনে কাঁদলেন দেশবাসীর কাছে দোয়া চাইলেন নূরের জন্য

উত্তর বাসাবো লিফটের ফাঁকা জায়গাথেকে একটি ঠিকাদারের মরদেহ উদ্ধার

বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি

ডিমলায় আল ফাতিহা মডেল মাদরাসায় আলোচনা ও ইফতার মাহফিল

কুমিল্লায় ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার