টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 20 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 20, 2026 5:54 am

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্ত পিলার ৪৯/২-এস এর কাছে ভারতের অভ্যন্তরে টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে। রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে যাদবপুর বিওপির বিপরীতে ভারতের পারগোপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন- মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের হায়াত আলীর ছেলে হৃদয় (রাব্বী), গোপালপুর গ্রামের মৃত উসমান গনির ছেলে শাহিন এবং আবু বকরের ছেলে সোহাগ।

জানা গেছে, মোট পাঁচজন অবৈধভাবে সীমান্ত পেরিয়ে রোববার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় তাদের বিএসএফ ধাওয়া দিলে তিনজন ধরা পড়ে। দুইজন পালিয়ে যান। পালিয়ে যাওয়া দুইজনের বিষয়ে বিএসএফ ৯৯ ব্যাটালিয়নের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটক তিনজন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তিন বাংলাদেশি আটকের বিষয়ে বিএসএফ ৯৯ ব্যাটালিয়ন ও বিজিবি ৫৮ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে যোগাযোগ হয়েছে। আটকরা বিএসএফ হেফাজতে সুস্থ আছেন।

বিএসএফ ৯৯ ব্যাটালিয়নের অধীনস্থ মধুপুর বিওপির দাবি, আটক তিন বাংলাদেশিকে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে মাদকসহ আটক করা হয়েছে।

৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, তিন বাংলাদেশি আটকের বিষয়টি শুনেছি। সীমান্তের জিরো লাইন থেকে ১৫০ গজ দূরে ভারতের ভেতরে বিএসএফের হাতে তারা আটক হয়েছে বলে বিএসএফ সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে আমরা খোঁজখবর রাখছি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, ঝোড়ো হাওয়ার শঙ্কা

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

নাসিরনগরে তালের শাঁসের ব্যবসা জমজমাট, সবার পছন্দের তালিকায় এই মৌসুমী ফল

রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হারুন-অর রশীদ

পদ্মা সেতুর সামনে একটি ট্রাকে আগুন

রাষ্ট্রায়ত্ত ৬ বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

নির্মাণ শ্রমিকের মৃত্যু

দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় অটো রিক্সা চালকের মৃত্যু

ভূরুঙ্গামারীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত