টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 20 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে:স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 20, 2026 4:07 pm

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ মুহিত বলেছেন, এক সরকারের দুর্নীতি এবং অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণে দেশের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। দীর্ঘ ১৫ বছরের ব্যাপক দুর্নীতি, অব্যবস্থাপনা এবং পরবর্তী সময়ে টিকাদান কর্মসূচিতে ভুল নীতির প্রভাবেই স্বাস্থ্যখাত আজ বেহাল অবস্থায় পৌঁছেছে। তবে মাত্র এক মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে সারাদেশে টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে।

আগামী এক মাসের মধ্যে আরও ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকাদানের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সোমবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী ‘হাম টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, পুরোনো ও অকেজো যন্ত্রপাতি, চিকিৎসাসেবার অনুপযোগী পরিবেশ এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাহীনতা—এসব সমস্যার মধ্যে একটি ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা বর্তমান সরকার হাতে পেয়েছে। সরকার গঠনের মাত্র ১৫ দিনের মাথায় দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়, যার মূল কারণ গত ১৫ বছরের অব্যবস্থাপনা। হামের মতো দ্রুত সংক্রামক রোগ সময়মতো টিকা দিলে সহজেই প্রতিরোধ করা সম্ভব হলেও, টিকার ঘাটতির কারণে অনেক শিশু আক্রান্ত হয়েছে।

তিনি আরও বলেন, ভঙ্গুর অর্থনীতি ও বিপর্যস্ত স্বাস্থ্যব্যবস্থার মধ্যেও বর্তমান সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সারাদেশে টিকাদান কার্যক্রম শুরুর আগে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। ইতোমধ্যে ১০ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। এছাড়া দেশের পাঁচটি সিটি করপোরেশন এলাকায় আরও ৫ লাখ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০

কুমিল্লা তিতাসে যৌথ অভিযানে অস্ত্রসহ আটক-২

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার নতুন কমিটি

‎ঈদের আনন্দে আদর্শ ও সংগ্রামের শপথ-জোরালো বার্তা দিলেন ছাত্রদল নেতা নাফি

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

লুণ্ঠিত অস্ত্র-মাদক উদ্ধারে গঠন হয়েছে বিশেষ ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী

সরোয়ার উদ্দিন আহমেদ শুধু একজন সাংবাদিকই ছিলেন না, ছিলেন সমাজের নীরব সংস্কারক, এই গুণী ব্যক্তিত্ব সকলের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় যুবলীগ নেতার নিহত

পরকীয়া সন্দেহে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করল স্বামী

সাভারে উলাইল বনাম ভাগলপুর মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শকের উপচে পড়া ভিড়