টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 8 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা তিতাসে যৌথ অভিযানে অস্ত্রসহ আটক-২

প্রতিবেদক
এ কে পলাশ
February 8, 2026 12:34 pm

কুমিল্লার তিতাস মানিককান্দি এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে বিএ-১১৫২১ ক্যাপ্টেন ইসফাক ইবনে আলাউদ্দিনের নেতৃত্বে ৩ ই বেঙ্গল, দাউদকান্দি আর্মি ক্যাম্পের একটি দল তিতাস উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের মানিককান্দি গ্রামে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে অস্ত্রসহ দুইজন আসামিকে আটক করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আটককৃতরা হলেন-আটক এসহাক মোল্লা জুয়েল ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের সাবেক চেয়ারম্যান আবু মোল্লার ছেলে ও একই গ্রামের আশরাফ হোসেনের ছেলে আব্দুল হাসান।স্থানীয় সূত্র জানায়, এসহাক মোল্লা জুয়েল এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছিলেন। তবে কী কারণে এবং কোন প্রেক্ষাপটে তিনি অস্ত্র বহন করছিলেন—সে বিষয়ে তদন্ত চলছে।

সেনাবাহিনী সূত্র আরও জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।অভিযানকালে আসামিদের হেফাজত থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি, পাঁচটি দেশীয় অস্ত্র (চাকু), তিনটি লোহার পাইপ, ছয়টি পাসপোর্ট, নগদ ২০ হাজার টাকা এবং মোট ১০টি মোবাইল ফোন (এর মধ্যে পাঁচটি নষ্ট) উদ্ধার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিনা জামানতে নতুন উদ্যোক্তাদের ১০ লাখ টাকা ঋণ দেওয়া হচ্ছে: সংসদে অর্থমন্ত্রী

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইব্রাহিম গ্রেফতার

অবৈধ VOIP সরঞ্জাম ও ১,৫৪৭টি বিভিন্ন কোম্পানীর সিম সহ মূলহোতা রাজু গ্রেফতার

ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করা হয়েছে: নাছির

নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান

মেধাবী শিক্ষার্থীরা ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হবে না, এমপি মোহাম্মদ আবু সুফিয়ান

শোক বার্তা

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান

২০২৬ সালের মধ্যে ঢাকা হবে স্মার্ট যোগাযোগ নগরী ডিটিসিএ-র মহাপরিকল্পনা ঘোষণা

সংস্কারসমূহের আইনি ভিত্তি গণভোটের মাধ্যমেই সম্ভব