টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 20 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তামিমের প্রশংসায় কেলি”আগে টিভিতে দেখেছি, এই প্রথম সরাসরি খেলতে দেখলাম”

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
April 20, 2026 11:40 pm

নাহিদ রানার বিধ্বংসী বোলিং আর তানজিদ হাসান তামিমের আগ্রাসী ব্যাটিংয়ের দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। বোলারদের নৈপুণ্যে কিউইদের মাত্র ১৯৭ রানে গুটিয়ে দেওয়ার পর, তামিমের ৫৮ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে অনায়াসে লক্ষ্যমাত্রা টপকে সিরিজে সমতা ফিরিয়েছে টাইগাররা। বাংলাদেশের জয়ের নায়ক তানজিদ হাসান তামিম। শুরু থেকেই কিউই বোলারদের ওপর চড়াও হওয়া এই ব্যাটারের প্রশংসায় পঞ্চমুখ নিউজিল্যান্ডের ব্যাটার নিক কেলি। সোমবার (২০ এপ্রিল) মিরপুরের মাঠে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি এমন প্রশংসা করেন।

উইকেটের আচরণ ও দুই দলের মানসিকতা নিয়ে কথা বলতে গিয়ে কেলি জানান, উইকেটে বাউন্স থাকলেও শুরুর দিকে সুইং দ্রুতই কমে গিয়েছিল। নিউজিল্যান্ড যেখানে রক্ষণাত্মক থেকে উইকেট বাঁচানোর চেষ্টা করেছে, বাংলাদেশ সেখানে দেখিয়েছে সাহসিকতা। কেলির মতে, বাংলাদেশের ইতিবাচক মানসিকতাই তাদের ওপর চাপ সৃষ্টি করেছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সিরিজের এই বড় হারের ধাক্কা নিউজিল্যান্ডের আত্মবিশ্বাসে খুব একটা প্রভাব ফেলেনি। বরং তৃতীয় ম্যাচ নিয়ে বেশ আশাবাদী সফরকারীরা। কেলি জানান, ইনিংসের শেষ দিকে আরও ৪০-৫০ রান বেশি করতে পারলে লড়াইটা অন্যরকম হতো। এখন দ্রুত এই পরাজয় ভুলে বিশ্রাম নিয়ে সিরিজের অঘোষিত ফাইনালের জন্য প্রস্তুত হচ্ছে কিউইরা।

১৪.৩ ওভার হাতে রেখেই বাংলাদেশের এই দাপুটে জয় সিরিজে দারুণ উত্তেজনা তৈরি করেছে। এখন দেখার পালা, সিরিজের অঘোষিত ফাইনালে কোন দল শেষ হাসি হাসে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৯

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

ঢাবির ক্যান্টিনে সংস্কার কাজ করার সময় দেওয়াল চাঁপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট

ইরান অবরোধে দুটি বিমানবাহী রণতরিসহ ২৬ যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

আমেরিকানদের একদম বিশ্বাস করেন না ইরানের জনগণ: প্রধান বিচারপতি

নোয়াপাড়ায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বীমা দলিল বিতরণ

জুবাইদা রহমানকে পাশে বসিয়ে মেডিকেলে নিয়ে আসতাম: প্রধানমন্ত্রী

ককটেল বিস্ফোরণে ২ জন নিহত: ঘটনায় জড়িত জেলা যুবলীগ নেতা শরিফ উদ্দিন গ্রেফতার