টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 1 April 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্রাম্যমান ফাস্টফুডের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দগ্ধ ৬ জন

প্রতিবেদক
কে.এস.ইসলাম
April 1, 2025 3:09 am

রাজধানীর বংশাল পাকিস্তান মাঠ এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ। দগ্ধরা হলেন, সাগর (২৫), ইকবাল (৩৩), মেহেদী হাসান (২৮), রিমঝিম (১৬), নয়ন (২৯), ও অপূর্ব (১৮)।

সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রাত দশটার দিকে ছয়জন কে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাদেরকে নিয়ে আসা মোঃ আব্বাস জানান, বংশাল পাকিস্তান মাঠ এলাকায় ভ্রাম্যমান ফাস্টফুডের দোকানে ফাস্টফুড খাওয়ার সময় দোকানে হঠাৎ গ্যাসসিলিন্ডার বিস্ফোরণ হয়ে দোকানদার নয়নসহ ৬জন দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের কে বার্নে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়। তিনি আরো জানান, তাদের সবার বাসায় বংশালের কসাসটুলি এলাকায়।

জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান
জানান,পুরান ঢাকার পাকিস্তান মাঠ এলাকা থেকে ৬জন দগ্ধ হয়ে এসেছে তাদের মধ্যে, সাগরের ১১ শতাংশ দগ্ধ, নয়নের ৭ শতাংশ দগ্ধ, ইকবালের ২ শতাংশ দগ্ধ, রিমঝিমের ১ শতাংশ দগ্ধ, মেহেদী হাসানের ১ শতাংশ দগ্ধ,ও অপূর্বের শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে সাগর ও নয়নকে ভর্তি দেওয়া হয়েছে তাদের শ্বাসনালীতে দগ্ধ রয়েছে বাকি ৪জন কে অবজারভেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর উত্তরায় গৃহকর্ত্রী হত্যা ও চুরির রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই ২৪ ঘন্টায় হত্যাকারী গ্রেফতার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বীরগঞ্জের পলাশবাড়ী ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা

হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে ২৭ সেপ্টেম্বর

দুর্নীতিকে ‘না’ বলব, জনগণের হক বুঝিয়ে দেব: মির্জা ফখরুল

তেজগাঁও শিল্পাঞ্চল বেগুন বাড়ি এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল এক শিশুর

তিতাসে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত জেলা প্রশাসককে ফুলেল সংবর্ধনা

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে

হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ

ডিআরইউতে চলমান এআই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকরা এআই না জানলে কর্মক্ষেত্রে ঝুঁকিতে পড়বে গণমাধ্যম কর্মীরা