টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 23 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে ৫৩ বিজিবি

প্রতিবেদক
নাজমুল হাসান
April 23, 2026 6:05 pm

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৩টা ১৫ মিনিটে ৫৩ বিজিবির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, ৫৩ বিজিবির অধীনস্থ মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ১ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম এলাকায় বিশেষ টহলদল অভিযান চালায়। এ সময় ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জব্দকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। পরবর্তীতে জব্দ করা মোবাইল ফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

বিজিবি আরও জানায়, গত তিন মাসে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জন আসামিসহ ভারতীয় ২৯১ বোতল মদ, ২১১ বোতল ফেন্সিডিল, ২৪০ বোতল ফেয়ারডিল সিরাপ, ২৪৫ বোতল এস্কাফ সিরাপ, ২৮৭ বোতল চকোপ্লাস সিরাপ, ৩ হাজার ৫০টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৬৯টি গরু, ২১টি মহিষ এবং ১১০টি মোবাইল ফোনসহ বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করেছে। এসব জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫৩ লাখ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ চোরাচালান প্রতিরোধ এবং মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় তৎপর রয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় ও নদীপথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

স্ত্রী স্বামীকে ডিভোর্স দেওয়ায় অভিমানে স্বামীর আত্মহত্যা

বিশেষভাবে প্রস্তুতকৃত জ্যাকেটে ফেন্সিডিল পাচার, গ্রেফতার ৪

কুমিল্লায় ট্রেনের নিচে আতশবাজি বিস্ফোরণ; একটুর জন্য রক্ষা পেল শতাধিক যাত্রী

দুই বছরের কন্যার সামনে কীটনাশক পানে গৃহবধূর আত্মহত্যা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু

বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাক্টরের চাপায় শিশুসহ নিহত ২, আহত ২

নাসিরনগরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ হাতের টানে উঠে যাচ্ছে পিচ

মন্ত্রী হিসেবে নয়, সৌদিতে যাচ্ছি হাজিদের কামলা হিসেবে: ধর্মমন্ত্রী

ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার

নতুন ভাড়ার তালিকা প্রকাশ করল বিআরটিএ