টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 24 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
মোঃ ওবায়দুল খান
April 24, 2026 5:09 pm

ঢাকার ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেলে পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ছাত্রীর নাম নাহিদা আক্তার (১৬)। তাঁর মা লিজা আক্তার প্রবাসী। বাবা নুর হোসেন বরিশাল থাকেন। নাহিদা নানির সঙ্গে ধামরাইয়ের লাকুড়িয়াপাড়া এলাকায় থাকত। সে ধামরাই সেন্ট্রাল স্কুলের বাণিজ্য বিভাগ থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

নাহিদার পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে নাহিদা আক্তার নিজ ঘরে পড়াশোনা করছিল। নানি দেলোয়ারা বেগম তখন দুধ আনার জন্য বাইরে যান। এ সময় তিনি নাহিদাকে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ রাখতে বলে যান। এরপর বাইরে থেকে ফিরে এসে দেলোয়ারা বেগম ঘরের দরজা খোলা এবং রান্না ঘরে রক্তাক্ত অবস্থায় নাহিদাকে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে নাহিদাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহতের নানি দেলোয়ারা বেগম বলেন, ‘দুধ নিয়া ফিরা আইয়া দেখি দুয়ার মেলা (দড়জা খোলা)।চুলার পাড়ে দেখি লাম্বা হইয়া পইরা রইছে। দেহি কানেরতা নাইকা গলার চেইনও নাইকা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত নাহিদার মামা মো. খোকন বলেন, নাহিদাকে তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসক জানান, সে মারা গেছে।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে একজন সংবাদকর্মীর মাধ্যমে ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আশা করছেন, দ্রুতই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা সম্ভব হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোসহ এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল সংখ্যক ইয়াবা-আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

কুয়েতে ইরান সমর্থক গোষ্ঠীর হামলায় মার্কিন চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত

ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসিরনগর আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা

ব্রাহ্মণপাড়া আশাবাড়ি সীমান্তে মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

রাতেই ৮ অঞ্চলের জন্য সতর্কতা ঢাকায় ঝোড়ো বৃষ্টির আভাস

দুর্গোৎসবের গৌরবের ২০ বছর পূর্তি উপলক্ষে আট দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমরা প্রস্তুত: প্রধান নির্বাচন কমিশনার

পদোন্নতি পেলেন এনবিআরের ৫১ কর্মচারী

ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ ৩জনকে গলা কেটে হত্যা