টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 24 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১১ জেলায় তাপপ্রবাহ,রোববার থেকে টানা বৃষ্টির পূর্বাভাস

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 24, 2026 6:48 pm

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বৈশাখের দাবদাহে বিশেষ করে ঢাকা, রাজশাহী ও খুলনা অঞ্চলে গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। উচ্চ আর্দ্রতার কারণে ভ্যাপসা আবহাওয়ায় মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

সবশেষ তথ্য অনুযায়ী, দেশের ১১টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, বান্দরবান ও পটুয়াখালী। পাশাপাশি পুরো খুলনা বিভাগ জুড়েও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে এই দমবন্ধ করা গরমের মধ্যে স্বস্তির বার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার থেকেই রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগ–এর কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়া ও শিলাবৃষ্টিও হতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শনিবার বৃষ্টির বিস্তার বাড়বে। এদিন ঢাকা ও চট্টগ্রাম বিভাগ–এর দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলে ভারি বর্ষণ হতে পারে।

আগামী রোববার (২৬ এপ্রিল) পরিস্থিতি আরও বদলাবে। রাজশাহী বিভাগ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগ–সহ দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোম ও মঙ্গলবার সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগ–এ অতি ভারি বর্ষণ হতে পারে, যা সারাদেশে তাপমাত্রা কমিয়ে স্বস্তি এনে দেবে।

আবহাওয়াবিদদের বিশ্লেষণে দেখা গেছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে। এর ফলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে এবং বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী কয়েক দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে, ফলে ধীরে ধীরে কমবে তাপমাত্রা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাপান গেলেন ড. ইউনূস

লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

রাজারহাট নির্বাচন অফিসে সাধারণ মানুষের চরম ভোগান্তি মিলছে না কোন সেবা

ডাকসুর উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভীক’ উদ্বোধন

স্টার আইকন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬ “শিক্ষা ব্যবস্থাপনায়” অ্যাওয়ার্ড পেলেন রাউজানের শ্রীমান দাশ শুভ

রৌমারীতে ঐতিহ্যবাহী পল্লী প্রাণিচিকিৎসকদের উদ্যোগে ঘোড়দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন

অস্ত্র ঠেকিয়ে ডাকাতির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক

আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রেপ্তার-১৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসকদের পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত