টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 28 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি জাদুতে অপরাজিত থেকে নকআউটে আর্জেন্টিনা

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
June 28, 2026 1:18 pm

আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে নকআউট পর্ব তারা নিশ্চিত করেছিল আগেই। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড অব ৩২ এ যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সেটাও জানা ছিল। জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাই ৯ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল স্কালোনির দল। বদলি হিসেবে মাঠে নামা মেসির জাদুকরী ফ্রি কিক গোলে দ্বিতীয় সারির দল নিয়েও জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত থেকে পরের রাউন্ডে আর্জেন্টিনা।

নকআউট নিশ্চিত থাকায় অচেনা একাদশ নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই অবশ্য ছিল তাদেরই দাপট। শুরুতে গোল পেলেও অফসাইডে বাতিল হয় লাউতারোর গোল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

১৯ মিনিটের মাথায় বক্সের বাইরে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। সেখান থেকে গোল করেন তারকা ফুটবলার জিওভানি লো সেলসো। ৩১ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল পান লাউতারো। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্কালোনির দল ।

বিরতির পর ৫৫ মিনিটে আর্জেন্টিনাকে চমকে দিয়ে গোল করে জর্ডান। তামারির গোলে ম্যাচে ফেরার সুযোগ তৈরি হয় এশিয়ার দেশটির।

এর পরপরই মাঠে নামেন মেসি। নেমেই দেখান পায়ের জাদু। ফ্রি কিক থেকে ৮০তম মিনিটে চোখ ধাঁধানো এক গোলে ব্যবধান বাড়ান। বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করা প্রথম ফুটবলার হলেন তিনি।

শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে অপরাজিত থেকে পরের রাউন্ডে গেল আর্জেন্টিনা। গ্রুপের অন্য ম্যাচে ৩-৩ ব্যবধানে ড্র করে পরের রাউন্ড নিশ্চিত করল আলজেরিয়া ও অস্ট্রিয়া। এতে কপাল পুড়ল ইরানের।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রেস ক্লাব সভাপতি আনোয়ার হোসেন আরিফ বহিষ্কার

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৭১

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নিষেধাজ্ঞা কাটিয়ে দুয়ার খুলছে সুন্দরবন আতঙ্ক নিয়েই জীবিকায় নামছে জেলেরা

তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক যুবকের সর্বস্ব খুয়েছে

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে অস্বচ্ছ লটারির নামে ‘বদলি-বাণিজ্য’ ও স্বেচ্ছাচারী পদায়নের অভিযোগ! উপবিভাগীয় প্রকৌশলীদের বদলি নিয়ে লঙ্কাকাণ্ড; লটারির আগে মৌখিক পরীক্ষা কেন?

বীরগঞ্জে মাদ্রাসা মোড়ে দিনব্যাপী ঐতিহ্যবাহী হাডুডু খেলা

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৬০

ফিফা বিশ্বকাপ-২০২৬ সাম্বার ছন্দ নাকি আটলাস সিংহদের গর্জন